গাইঘাটার মধুসূদনকাটি সমবায়ে স্বেচ্ছা রক্তদান শিবির

নীরেশ ভৌমিক : গত ২৭ জুন ছিল রাজ্য তথা জাতীয় স্তরে পুরস্কার প্রাপ্ত গাইঘাটা ব্লকের গর্বের মধুসূদনবাটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির ৭০ তম প্রতিষ্ঠা দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে অন্যান্য বছরের ন্যায় এবারও তাঁরা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেন।

এদিন সকালে সমিতির সভাপতি বর্ষিয়ান কালিপদ সরকার কতৃক সমিতির সপ্তরঙা পতাকা উত্তোলন ও স্মৃতিবেদীতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে আয়োজিত ৩০ তম বার্ষিক স্বেচ্ছা রক্তদান শিবিরের সূচনা হয়। শিবিরে মোট ৭১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট। আগত সকল রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সমিতির সম্পাদক দেবাশিস বিশ্বাস, বোর্ড মেম্বার মিলন কান্তি সাহা, স্বপন ঘোষ প্রমুখ সদসবৃন্দ।

শিবিরে বনগাঁ জে. আর. ধর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ জি. পোদ্দার এর নেতৃত্বে স্বাস্থ্যকর্মীগণ রক্ত সংগ্রহ করেন।

সমিতির ৭০ তম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত এদিনের স্বেচ্ছা রক্তদান শিবিরকে ঘিরে উদ্যোক্তা ও রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *