নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের ন্যায় এ বছর ১৬ই আগস্ট ২০২৬ রবিবার কবিতীর্থ সাহিত্য পত্রিকার নির্ধারিত অনুষ্ঠান রবি ঠাকুর ও নজরুল ইসলামের তিরোধান সভা উদযাপিত হল দত্তপুকুর কমিউনিটি হলে।

বিশ্ব উষ্ণতা প্রতিরোধের বার্তা হিসেবে বিশিষ্ট অতিথি ড. সীমা রায়, ড. অনুপ সরকার, অজিত রায়, গীতা রাহা হালদার, প্রদীপ দত্ত, অমল মণ্ডল ও পুলিন বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ।

বৃক্ষে জলসিঞ্চন করে অনুষ্ঠানের সূচনা করেন এবং রবি ঠাকুর ও নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে সকলে বক্তব্য রাখেন। কবিতীর্থ সাহিত্য পত্রিকার প্রকাশিকা ইতি হালদার,

সম্পাদিকা অনিন্দিতা দত্ত রায়, সোমা সেন, পপি দাস ও অন্যান্য সদস্য বর্গ কবিতীর্থ সাহিত্য পত্রিকার থিম সং পরিবেশন করেন।

বিশিষ্ট বাচিক শিল্পী ঝর্না ঘোষ, শ্যামল অধিকারী, বনানী জয়ধর, পিয়ালী কুন্ডু রায় এবং কবিতীর্থের অন্যান্য সদস্যবৃন্দ রবি ঠাকুর ও নজরুল ইসলামের কবিতা পরিবেশন করেন।

বিশিষ্ট সংগীত শিল্পী রিপন গুহ, হিমাদ্রি পাল, সুপ্রিতি পাল, অরুপ দেউরি, সুদেষ্ণা পাল প্রমুখ শিল্পীরা রবীন্দ্রঙ্গীত নজরুল গীতি পরিবেশন করেন।

অনুষ্ঠানে গীতি আলক্ষ্য পরিবেশন করেন অনিন্দিতা দত্তরায়, পপি দাস, সোমা সেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্থ মন্ডল, কবি তীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক বরুণ হালদার তার বক্তব্যে সকলের প্রতি আহ্বান করেন-

রবিঠাকুর ও নজরুল ইসলামের চিন্তা চেতনা যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি। সবশেষে কবিতীর্থ সাহিত্য পত্রিকার সদস্যবৃন্দ বন্দেমাতরম সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।





















Leave a Reply