পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পঞ্চায়েতের কাজ নিয়ে ক্ষোভ, বাগদা পঞ্চায়েত অফিসে বিক্ষোভপ্রধানের পর এবার উপপ্রধানের পদত্যাগের দাবিতে সরব সাধারণ মানুষ।

পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা ও উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হচ্ছে না—এমন অভিযোগকে কেন্দ্র করে বাগদা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখালেন এলাকার একাংশের সাধারণ মানুষ।

পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই বিক্ষোভ বলে দাবি বিক্ষোভকারীদের।বিক্ষোভকারীদের অভিযোগ, সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী পঞ্চায়েতের বিভিন্ন কাজ যথাযথভাবে পরিচালিত হচ্ছে না।

একাধিক পরিষেবা ও উন্নয়নমূলক কাজ নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকেই পঞ্চায়েত কার্যালয়ে এসে সরব হন তাঁরা।উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদত্যাগের পর এবার উপপ্রধানের পদত্যাগের দাবিও সামনে আনলেন বিক্ষুব্ধ সাধারণ মানুষ।

তাঁদের বক্তব্য, পঞ্চায়েতের কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মানুষের সমস্যার দ্রুত সমাধান করতে হবে।পঞ্চায়েত অফিস চত্বরে বিক্ষোভকে ঘিরে সাময়িকভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

বিক্ষোভকারীরা তাঁদের দাবির পক্ষে সরব হয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান।তবে বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়ে পঞ্চায়েতর উপ-প্রধান সুনীল পালের বক্তব্য, পদত্যাগের কথা বললেই পদত্যাগ করা যায় না বাগদা গ্রাম পঞ্চায়েতের ২৭ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ২২ জন তৃণমূলের সদস্য।

সে কারণে এটা আলোচনা সাপেক্ষেই সিদ্ধান্ত নিতে হবে। তার জন্য সময়ের প্রয়োজন। ওই সময়ে উপস্থিত বিজেপির বাগদা মণ্ডল-১-এর সহসভাপতি গনেষ বিশ্বাস বলেন, উপপ্রধানের পদত্যাগের দাবি দলের নয় এটা সাধারণ মানুষের।

এটা দলীয় সিদ্ধান্ত নয়। মানুষ দীর্ঘ দিন পঞ্চায়েতের পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাই এই বিক্ষোভ। বাগদা মণ্ডল-১-এর সভাপতি দিবাকর তরফদার বলেন, সরকার পরিবর্তনের পর থেকেই তৃণমূলের পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার কেস খেয়ে বে-পাত্তা হয়ে যায়।

পরে অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। তারপর থেকেই পঞ্চায়েতের সঠিক কাকার্য্যক্রম ব্যহত হচ্ছে। সাধারণ মানুষ আজ দিশেহারা, তাই এটা তাদের পূঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

তারপরেও উপপ্রধান সুনীল পাল তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরের সভায় যাওয়ার ব্যাপারটাকে এলাকার সাধারণ মানুষ ভাল ভাবে নিচ্ছেন না। সব-মিলিয়ে আজ তিনি জনরোষের স্বীকার হয়েছেন।

অভিযোগ ও পাল্টা বক্তব্য সামনে এলে গোটা বিষয়টি আরও স্পষ্ট হবে। সেই দিকেই তাকিয়ে আছে বাগদা গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ।






















Leave a Reply