নীরেশ ভৌমিক : ২৬ শে সেপ্টেম্বর শেষ হলো রবীন্দ্র নাট্য সংস্থা গোবরডাঙ্গার প্রথম পর্বের স্কুল থিয়েটার ওয়ার্কশপ। বর্তমান সময়ে স্কুল ছাত্র ছাত্রীদের মোবাইলের প্রতি আসক্তি , এই বিষয়ের উপর গোবরডাঙ্গার রবীন্দ্র নাট্য সংস্থা স্কুলে স্কুলে আয়োজন করছে এই নাট্যকর্মশালা।

বিষয়: “মোবাইল ব্যবহারের কু প্রভাব ও তার প্রতিকার”প্রথম পর্বে ঠাকুরনগর রামচন্দ্রপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠ বিদ্যালয়ে এই নাট্যকর্মশালা অনুষ্ঠিত হলো।

রবীন্দ্র নাট্য সংস্থার বিশ্বনাথ ভট্টাচার্য বলেন “ছাত্র-ছাত্রীদের মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে খেলাধুলা ও বইমুখী করতে রবীন্দ্র নাট্য সংস্থার এই কর্মশালার বিষয় বেছে নিয়েছে।

গত ২১ তারিখে এই নাট্যকর্মশালা শুরু হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুণ্য জন্মদিনে এই বিষয়ের উপর ছাত্রছাত্রীরা নাটক পরিবেশন করেছে, “মোবাইল যুগ ২০২৬ ও মোবাইল হীন যুগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।” অনুষ্ঠান শেষে প্রত্যেক ছাত্র-ছাত্রীর হাতে মানপত্র তুলে দেওয়া হয়।






















Leave a Reply