নীরেশ ভৌমিক : ১৭ই মে, রবিবার ২০২৬ হাবড়ার বিশ্বস্ত সাংস্কৃতিক ও নাট্য সংস্থা হাবড়া বর্ণচোরার আয়োজনে “পেন্নাম হই রবি ঠাকুর ” শিরোনামে এক মনোজ্ঞ কবি প্রণাম অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছিল, সংস্থার নিজস্ব মহলা কক্ষে।

উক্ত অনুষ্ঠানে হাবড়া বর্ণচোরা র শিশু-কিশোর সহ মায়েদের পরিবেশনায় আবৃত্তি কোলাজ ও সমবেত সংগীত সহ নৃত্যানুষ্ঠান, একক আবৃত্তি সকলের মন ছুঁয়ে যায়।

হাবড়া বর্ণচোরার সম্পাদক অব্দিক দাস এবং সহ সম্পাদিকা টুম্পা বসুর পরিচালনায় কবি প্রণাম অনুষ্ঠানটি সাফল্যে ভরে ওঠে। সংস্থার সদস্যা বিদিশা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনন্য রূপ পায়।

সম্পাদক বলেন যে সংস্থায় সকল কর্মসূচি পালন করা হয়, যার জন্য আগামীতে শিশু কিশোর মনের বিকাশ প্রসারিত হয়। এটা আমাদের অন্যতম প্রচেষ্টা ।যেটা আগামীতে সংস্থার সকল শিশু সহ অন্যান্য সদস্যগণ সাংস্কৃতিক চর্চার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে।

সেই আশা নিয়ে তারা এগিয়ে চলছে। সংস্থার কর্ণধার নাট্যকার ও নির্দেশক বলেন শুধু কবি প্রণাম নয় আমাদের প্রচেষ্টা সকল বিষয়ের উপর জোর দিয়ে এগিয়ে চলা।

শিশু দের পুঁথিগত শিক্ষা যেমন প্রয়োজন তেমনি সাংস্কৃতিক চর্চাটাও দরকার। সেটাই আমাদের মূল লক্ষ্য।এবং বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথকে শিশু হৃদয়ে স্থাপন করা।


















Leave a Reply