ছত্রপতি শিবাজীর রাজ্যাভিষেক স্মরণে ‘দেশবন্দনা’: দেশপ্রেম ও সংস্কৃতির মেলবন্ধন

নিজস্ব সংবাদদাতা: ছত্রপতি শিবাজীর রাজ্যাভিষেক স্মরণে নদিয়ার রানাঘাটের ‘আমরা পদাতিক’ সংস্থার উদ্যোগে রানাঘাট বিশ্বাসপাড়া বাউল আখড়ায় অনুষ্ঠিত হলো বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দেশবন্দনা’।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ডঃ কুঞ্জবন বিশ্বাস ইতিহাসের আলোকে ছত্রপতি শিবাজীর জীবন, আদর্শ ও রাষ্ট্রচিন্তার নানা দিক তুলে ধরেন।

সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন রেশমি ঘোষ, তপন মহন্ত, লীলা দত্ত, সুজয় চক্রবর্তী, লতিকা বিশ্বাস-সহ অন্যান্য শিল্পীরা। সমবেত সংগীতও অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। রত্না বিশ্বাসের কবিতা পাঠ অনুষ্ঠানকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবোধ দেবনাথ।

শুরু থেকে শেষ পর্যন্ত দেশপ্রেম, ইতিহাসচেতনা ও মূল্যবোধের বার্তায় মুখর ছিল অনুষ্ঠানের প্রতিটি পর্ব।

এই আয়োজন প্রসঙ্গে ‘আমরা পদাতিক’-এর পক্ষ থেকে ডঃ শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ছত্রপতি শিবাজীর আদর্শ শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, তা আজও আমাদের জাতীয় চেতনা, আত্মমর্যাদা ও ঐক্যের অমল অনুপ্রেরণা। এই ‘দেশবন্দনা’-র মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাঁর সেই সুমহান আদর্শ পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *