গোবরডাঙ্গায় বিশ্ব যোগ দিবসে বিবেকানন্দ বিদ্যামন্দির এর কচিঁ-কাচাদের যোগাসন

নীরেশ ভৌমিক : গত ২১ জুন সারা দেশের সাথে বিশ্ব যোগ দিবস পালন করে গোবরডাঙা খাঁটুরার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান বিবেকানন্দ বিদ্যামন্দির এর কচিঁ-কাচা পড়ুয়াগণ।

এদিন সকালে বিদ্যালয় সংলগ্ন আনন্দ-সম্মিলন ময়দানে সমবেত হয় বিদ্যালয়ের সকল পড়ুয়ারা। উপস্থিত হন শিক্ষার্থীগনের অভিভাবক ও অভিভাবিকাগনও।

স্থানীয় যোগা এন্ড ফিটনেস সেন্টার এর প্রতিনিধি ও বিশিষ্ট যোগা প্রশিক্ষিকা মৌসুমী সাহাকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বানী রায় চৌধুরী পুষ্পস্তবকে বরণ করে নেন। শ্রীমতী সাহার পরিচালনায় বিদ্যালয়ের শ’খানেক ছাত্র-ছাত্রী যোগ চর্চা ও প্রদর্শনীতে অংশ নেয়।

ঘন্টা খানেক যোগা চর্চায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষিকা মিতা চক্রবর্ত্তী, মিতা দে, মৌসুমী দত্ত, তাপসী কুন্ডু, কাকলি সেন, দেবিকা বিশ্বাস ও শিক্ষক বাবলু সাহা প্রমুখ শিক্ষক শিক্ষিকাগন। উপস্থিত অভিভাবকগনও পড়ুয়াগণের যোগা চর্চা ও প্রদর্শনী বেশ উপভোগ করেন।

যোগাসন শেষে সকল শিক্ষার্থীর হাতে টিফিন তুলে দেন শিক্ষিকারা। শিক্ষিকা-শিক্ষার্থী ও অভিভাবকগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহনে বিশ্ব যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমগ্র কর্মসূচী সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *