নীরেশ ভৌমিক : ২১শে জুন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের বন্ধুরা পালন করল বিশ্ব যোগ দিবস। এদিন সকালে ইমনের প্রায় ৬০ জন ছোট বন্ধুরা পদাতিক মঞ্চে উপস্থিত হন। সুস্বাস্থ্য গঠন ও রক্ষায় যোগ এর উপকারিতা বিষয়ে আলোচনা করেন ইমনের পরিচালক ধীরাজ হাওলাদার।

এরই সঙ্গে বিশেষ দিনটিতে সকলে একসঙ্গে যোগ ব্যয়াম অভ্যাস করেন। এই বিশেষ দিবস পালনের জন্য ইমনের বন্ধুরা প্রবল উৎসাহ নিয়ে যোগ অভ্যাসে যোগদান করে। এদিন যোগ অভ্যাস পরিচালনা করেন যোগ প্রশিক্ষক শান্তনু রায়।

দলের ছোট বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন ইমনের সম্পাদক জয়ন্ত সাহা, সৃজা হাওলাদার, লাল্টু সেন সহ দলের অন্যান্য অনেক সদস্য। সংস্থার পরিচালক ধীরাজ হাওলাদার বলেন “শরীর ও মনের সর্বাঙ্গীন সুস্থতার জন্য যোগ ব্যয়াম এর ভূমিকা অপরিসীম।

তাই শুধু এই বিশেষ দিনে শুধু নয়, যোগ কে আমাদের জীবনযাত্রার অংশ হিসেবে গ্রহণ করে নিতে হবে।” সংস্থার সম্পাদক জয়ন্ত সাহা বলেন,”মূকাভিনয় শিল্পের সঙ্গে যুক্ত থাকার কারণে সংস্থার সকলেই কমবেশি শরীরচর্চা ও যোগ ব্যয়াম বিষয়ে সচেতন

এবং আমরা চাই এই যোগ সচেতনতার বার্তা দিকে দিকে আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে।” সকলের আন্তরিক অংশগ্রহণে ইমন মাইম সেন্টারের এদিনের এই আয়োজন সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে।



















Leave a Reply