নানা অনুষ্ঠানে সার্থক নীল আকাশ এর বর্ষপূর্তি উৎসব

নীরেশ ভৌমিক : রক্তের কোন বিকল্প নেই, মানুষের – প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয়, তাই রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান, এই আদর্শকে সামনে রেখে গত ১৭মে ১ম বার্ষিক প্রতিষ্ঠা

দিবস উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপাড়া তথা গাইঘাটা ব্লকের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নীল আকাশ সংস্থার সদস্যগণ।

গাইঘাটা পূর্বচক্রের কাটাখালি আর, পি- বিদ্যালয়ের মুক্ত মঞ্চে মঙ্গলদীপ প্রজ্জ্বলন, জাতীয় ও সংস্থার পতাকা উত্তোলন করে দিনভর আয়োজিত নানা কর্মসূচীর সূচনা করেন স্থানীয় ফুলসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান টুসি রায়,

বনগাঁ জে, আর ধর মহকুমা হাসপাতালের চিকিৎসক গৌরী মন্ডল, ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সন্তোষ সরকার, পার্থ দেবনাথ, শিক্ষক অশোক ঘোষ, অনিমেষ সরকার ও মানসী হাজরা প্রমুখ।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্যা ঐন্দ্রিলা বিশ্বাস ও অঙ্কিতা দাস।আয়োজিত অনুষ্ঠানে এলাকার শিশু ও কিশোররা বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়।

অন্যতম সংগঠক মিলন কর্মকার জানান, এদিনের অনুষ্ঠিত রক্তদান শিবিরে ৪০জন (40) স্বেচ্ছায় রক্তদান করেন। অপরাহ্নে এলাকার শতাধিক দুঃস্থ মানুষদের হাতে শাড়ি ও ধুতি-কাপড় তুলে দেওয়া হয়।

সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা শেষে মনোজজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার বহু সংস্কৃতিপ্রেমী সুধীজনের উপস্থিতি চোখে পড়ে।

সংগীত, নৃত্য, আবৃত্তি, শ্রুতি নাটক এবং সর্বশেষে বাংলা ব্যান্ডের সংগীতানুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃমন্ডলীর প্রশংসা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *