নীরেশ ভৌমিক : গত ২৮ মে ছিল নাটকের শহর গোবরডাঙা মৃদঙ্গম এর ১৫ তম প্রতিষ্ঠা দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে কবি প্রণাম সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে কতৃপক্ষ।

এদিন সন্ধ্যায় সংস্থার ১৪ তম বর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন মৃদঙ্গম এর প্রতিষ্ঠাতা সদস্য সাধনা কর। সেই সঙ্গে জন্মদিনের কেক ও কাটা হয়।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। সেই সঙ্গে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, কথায়-কবিতায় কবিদ্বয়কে স্মরণ করা হয়। নৃত্য পরিবেশন করেন সংস্থার নৃত্য শিক্ষিকা মৌমিতা দত্ত বণিক।

এদিনের অনুষ্ঠানে ঠাকুরনগর, গোবরডাঙার বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত হয়ে শুভ জন্মদিন উপলক্ষে মৃদঙ্গম এর সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

মৃদঙ্গম এর প্রাণপুরুষ বিশিষ্ট নাট্য পরিচালক বরুণ কর আগত সকলকে স্বাগত জানান। নানা অনুষ্ঠান ও সাংস্কৃতিক ও নাট্য জগতের বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে মৃদঙ্গম এর ১৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।




















Leave a Reply