চাঁদপাড়ায় যোগ দিবসে রক্তদান সি, এস, সি, টি’র

নীরেশ ভৌমিক : গত ২১ জুন সকালে সাড়ম্বরে আন্তর্জাতিক যোগ দিবস পালন এবং সেই সাথে দ্বাদশ বার্ষিক বিশ্ব যোগ দিবসকে স্মরণীয় করে রাখতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে

চাঁদপাড়া তথা জেলার অন্যতম স্বেচ্ছাসেবি সংগঠন চাঁদপাড়া শিডিউল কাস্ট এন্ড ট্রাইবস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যগণ।

সংস্থা প্রাঙ্গনে আয়োজিত রক্তদান শিবিরে সংস্থার সভ্য-সভ্যাগণ স্বেচ্ছায় রক্তদান করেন। বনগাঁ জীবন রতন ধর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও কর্মীগন স্বেচ্ছা রক্তদাতাদের রক্ত সংগ্রহ করেন।

সংস্থার কর্ণধার শিক্ষক মলয় সানা জানান, প্রতিবছরই তাঁরা স্বেচ্ছা রক্তদান সহ নানা সেবামূলক কাজকর্ম করে থাকেন। যোগ দিবস ও রক্তদান শিবিরকে ঘিরে সি, এস, সি, টি’র সভ্য-সভ্যাগণের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *