সাড়ম্বরে অনুষ্টিত ঠাকুরনগর মাইম একাডেমীর কবি বন্দনার অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে ঠাকুরনগর মাইম একাডেমী অফ কালচারের সদস্যবৃন্দ।

গত ২০ মে সংস্থার জানকি মঞ্চে মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও কবির মূর্তিতে ফুল-মালা অর্পন করে আয়োজিত কবিবন্দনা অনুষ্ঠানের সূচনা করেন প্রবীণ রবীন্দ্র প্রেমী বিদ্যুৎ কান্তি মণ্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট-ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন, সংস্কৃতিপ্রেমী-বৈদ্যনাথ দলপতি, বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রশিক্ষক জয়ন্ত বিশ্বাস প্রমুখ।

প্রয়াত সঙ্গীত শিল্পী ঝর্ণা মণ্ডলের কণ্ঠে কবির ‘আনন্দলোকে – মঙ্গলালোকে বিরাজ’ সঙ্গীতের মধ্য দিয়ে আয়োজিত কবি বন্দনা অনুষ্ঠান শুরু হয়।

শুরুতেই নৃত্যশিক্ষক জয়ন্ত বিশ্বাসের নির্দেশনায় সংস্থার নৃত্যশিল্পীদের পরিবেশনায় গৌড়ীয় নৃত্যের অনুষ্ঠান দর্শক মন্ডলীর প্রশংসা লাভ করে।

স্থানীয় সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমীর সঙ্গীত শিক্ষার্থী ও শিল্পী-গনের একক ও সমবেত সঙ্গীত শ্রোতৃমন্ডলীকে মুগ্ধ করে।

পরিশেষে সংস্থার সদস্য- মূকাভিনয় শিল্পীগণ পরিবেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে মূকাভিনয় নাটক দেনা-পাওনা মঞ্চস্থ করেন।

বিশিষ্ট মূকাভিনেতা ও সংস্থার কর্নধার চন্দ্রকান্ত শিয়ালী ও ধীমান সমাদ্দারের সুচারু পরিচালনায় মাইম একাডেমী আয়োজিত এদিনের কবি বন্দনার অনুষ্ঠান বেশ প্রানবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *