সাংস্কৃতিক মন্ত্রকের ডাকে দিল্লীতে রাজ্যের আঠারো শিক্ষক

নীরেশ ভৌমিক : ভারত সরকারের তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে সেন্টার ফর কালচ্যারাল রিসোর্সেস্ এণ্ড ট্রেনিং (সি. সি. আর. টি.) এর মাধ্যমে আমাদের রাজ্য থেকে আঠারো জন শিক্ষক মহাশয় ২৪ থেকে ২৬ জুন সি. সি. আর. টি.-এর প্রধান কার্যালয়, দ্বারকাতে গুরু তেগ বাহাদুর সিং এর আত্মবলিদানের ৩৫০ তম বর্ষ স্মরণে তিনদিনের আবাসিক কর্মশালায় যোগদানের আমন্ত্রণে দিল্লী গেছেন।

পূর্ব মেদিনীপুর থেকে তমলুক দক্ষিণ চক্রের নীলকুণ্ঠ্যা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের স্বপন কুমার বর্মন ও পাঁশকুড়া উত্তর চক্রের মালিথা কৃষ্ণ প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ের অনুপ মাইতি; উত্তর চব্বিশ পরগনা থেকে দূর্বা গাঙ্গুলি, রাজেশ কুমার পান্ডে, সাধনপুর উলুডাঙ্গা তুলসীরাম হাইস্কুল এর প্রধানশিক্ষক সমীর জানা, সিঞ্চন বন্দ্যোপাধ্যায়, মৃণাল সাহা, সঞ্জয় রায়, কোচবিহার থেকে শিশির রায়, হুগলী থেকে ভাস্কর মণ্ডল, নীলকমল মাইতি, শুভঙ্কর দে, হাওড়া থেকে ধীমান ভট্টাচার্য; নদীয়া থেকে দীপেন দত্ত, সুদীপ্ত সিংহ রায়; আলিপুরদুয়ার থেকে হরি কমল বর্মণ; কোলকাতা থেকে মণীষা টিকাদার।

এই কর্মশালায় বাছাই ডি. আর. পি. দের সম্বর্ধিত করবেন কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের মাননীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সি সি আর টি-এর ডাইরেক্টর পাপুঞ্জয় কুমার; সাংস্কৃতি মন্ত্রকের চেয়ারম্যান বিনোদ নারায়ন ইন্দুরকর, সি. সি. আর. টির ডেপুটি ডিরেক্টর রাহুল কুমার প্রমুখ। প্রশিক্ষিত শিক্ষকগণ নিজ নিজ জেলায় ১২০০ থেকে ১৫০০ শিক্ষার্থিদের ভারতীয় সংস্কৃতির সাথে শিক্ষার মেলবন্ধনের নতুন দিশা দেখাবেন। এই পদ্ধতির পূর্ণ বিকাশে শিক্ষাক্ষেত্রে সবথেকে গুরুতর ড্রপ আউট সমস্যার স্থায়ী সমাধান মনে করেন শিক্ষা ও সাংস্কৃতি মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *