রবীন্দ্র- নজরুল সন্ধ্যায় সংস্কৃতিক আবহে মুখর গোবরডাঙ্গা

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গা নাবিক নাট্যমের আয়োজনে গত ৭ ই জুন ২০২৬ গোবরডাঙ্গা বোধন সেবা কেন্দ্রে রামকৃষ্ণ কক্ষে পালিত হলো রবীন্দ্র- নজরুল সন্ধ্যা। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জলন ও কবিগুরু রবীন্দ্রনাথ এবং নজরুলের প্রতিকৃতিতে মাল্য দান করা হয়

এবং শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা জানানো হয়।এরপর একে একে পরিবেশিত হয় রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, আবৃত্তি, নৃত্যনাট্য। শিল্পীদের সুমধুর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

মূকাভিনয় পরিবেশন করেন বিশিষ্ট মূকাভিনয় শিল্পী বৈদ্যনাথ চক্রবর্তী, সংস্কার ভারতী, উত্তর ২৪ পরগনা জেলা পরিবেশন করেন রবীন্দ্র- নজরুলের একটি কোলাজ, এছাড়াও সমবেত নৃত্য পরিবেশন করেন গোবরডাঙ্গা নিক্কন, নৃত্তাল্পনা ও নৃত্য নীড়।

সংগীত পরিবেশন করেন স্বার্থক হালদার, নমিতা বিশ্বাস, সোনালী দাস, অনু বিশ্বাস এবং সৌরজ্যোতি অধিকারী, এছাড়াও একক নৃত্য পরিবেশন করেন নাবিকের শিল্পী স্নিগ্ধা দে ও ঈপ্সিতা দে। কবিতা ও গানের কোলাজ পরিবেশন করেন সুতপেশ চক্রবর্তী এবং তার সহধর্মিনী ঝুমা চক্রবর্তী।

আবৃত্তি পরিবেশন করেন জবা মনিমাকুন্ডু এবং নয়ন সাহা। এই দিনের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করেন মিহেরি লাল চক্রবর্তী। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গোবরডাঙ্গা নাবিক নাট্যমের রবীন্দ্র নজরুলের জীবন দর্শন নিয়ে একটি কোলাজ।

অংশগ্রহণে ছিলেন দলের সভাপতি শ্রাবণী সাহা, সর্বানী অধিকারী, মামন চৌধুরী, শর্মিষ্ঠা সাধুখাঁ, অদিতি সাধুখাঁ, সোনালী দাস, সৌর জ্যোতি অধিকারী, ও নবীন দাস। সকলের অনবদ্য পরিবেশনায় এই অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়।

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা এবং সোমনাথ রাহা, উপস্থিত ছিলেন অশোক বিশ্বাস, সুব্রত কর্মকার, যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অনুষ্ঠান সফল হতো না ।

সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাট্যনির্দেশক জীবন অধিকারী। তিনি জানান।এই আয়োজন স্থানীয় সংস্কৃতি পরিমণ্ডলে বিশেষ তাৎপর্য বহন করেছে।

এই অনুষ্ঠান শুধুমাত্র বিনোদনেরই নয়, সমাজে সুস্থ সংস্কৃতিক চর্চা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে গোবরডাঙ্গা নাবিক নাট্যম সর্বদা সচেষ্ট। কমবেশি ১৫০ জন সংস্কৃতি প্রেমী মানুষের উপস্থিতিতে এই মিলন মেলা প্রমাণ করে যে বাংলার সংস্কৃতির শিকড় আজও গভীর ও শক্তিশালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *