মছলন্দপুর ইমন মাইম সেন্টার নানারকম কর্মসূচি ও অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস

নীরেশ ভৌমিক : ভারত সরকারের “হর ঘর তিরাঙ্গা” অভিযানের অংশ হিসেবে ইমন মাইম সেন্টার স্থানীয় বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা উত্তোলনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি ১১আগষ্ট ইমনের বন্ধুরা রাজবল্লভপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে মূকাভিনয় কর্মশালা

এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে জাতীয় পতাকা সম্বন্ধে সচেতনতা প্রচার করে এবং সকলের হাতে জাতীয় পতাকা তুলে দেয়। স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫আগষ্ট এর সকালে মছলন্দপুর এর পদাতিক মঞ্চে উপস্থিত হন ইমনের বন্ধুরা।

উত্তোলিত হয় ভারতের জাতীয় পতাকা। পতাকা উত্তোলন করেন ইমনের সম্পাদক জয়ন্ত সাহা। পুষ্পার্ঘ্য নিবেদন করেন ইন্দ্রজিৎ দত্ত বণিক, জয়ন্ত কবিরাজ, লাল্টু সেন, সীমা মাহেলী, আবেরী হালদার, সহ আরো অনেকে।

পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি স্বাধীনতা দিবস পালনের গুরুত্ব ও স্বাধীনতা আন্দোলনে বীর শহীদদের স্মরণ করে আলোচনা করেন পরিচালক ধীরাজ হাওলাদার। এরপর বন্ধুরা দেশাত্মবোধক গান ও কবিতার মধ্য দিয়ে প্রণাম জানায় স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *