নীরেশ ভৌমিক : বিদ্যুতের ঘাটতি মেটাতে সারা দেশে সোলার পাওয়ার সেন্টার বসানোর ব্যাপক উদ্যোগ শুরু হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকার পি.এম সূর্যঘর প্রকল্পে সারা দেশ জুড়ে সোলার পাওয়ার ব্যবহারের কাজ শুরু করেছে।
এ কাজে গ্রাহকগণকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও (সাবসিডি) প্রদান করছে।সোলার সংযোগ পেতে সহজেই মিলছে ব্যংক ঋণ।গত ১৭ আগস্ট চাঁদপাড়া স্টেশন রোডে প্রখ্যাত সোলার প্যানেল ম্যানুফ্যাকচারার কোম্পানি ‘ওয়্যারি’-র সহযোগিতায় একটি সোলার পাওয়ার সেন্টার এর উদ্বোধন হয়।
ওয়্যারি কোম্পানির প্রতিনিধি আদিত্য শংকর চন্দ, রাজিব চৌধুরী, রাজীব বাইন ও ঠাকুরনগর শাখার স্টেশন ম্যানেজার দেবল বাড়ুই প্রমুখ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
মঙ্গলদ্বীপ প্রজ্জ্বোলন ও ফিতে কেটে সোলার পাওয়ার সেন্টার এর উদ্বোধনে ওয়্যারি’র অধিকারিগন ছাড়াও ছিলেন প্রবীণ সমাজকর্মী শান্তিময় চক্রবর্তী, গীতা মজুমদার, বিধায়ক প্রতিনিধি প্রবীর কুমার রায়, বিনয় দাস প্রমুখ বিশিষ্টজন।
সকলেই চাঁদপাড়া এলাকায় ওয়্যারি’র সহযোগিতায় এই সোলার পাওয়ার সেন্টার চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। গ্রাহক সঞ্জয় সাহা জানান, তিনি সোলার পাওয়ার বসিয়ে উপকৃত হয়েছেন,তাঁর বিদ্যুৎ এর বিল এখন খুবই কম আসছে।
এলাকাবাসী-সাধারণ মানুষজন নিজ-নিজ বাড়িতে সূর্য ঘর বানানোর ব্যাপারে খোঁজ-খবর নিতে শুরু করেছেন।






















Leave a Reply