রানাঘাটে ‘কবি মিলন উৎসব’-এর প্রস্তুতি সভা

নিজস্ব সংবাদদাতা, রানাঘাট : ১৮৯৪ সালে রানাঘাটে কবি নবীনচন্দ্র সেন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক সাক্ষাতের স্মরণে আগামী ৪ সেপ্টেম্বর পালিত হবে ‘কবি মিলন উৎসব’। রানাঘাটের মহকুমা শাসকের বাংলোয় দিনভর থাকবে কবিতা, গান ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই উৎসবের প্রস্তুতি নিয়ে গতকাল মহকুমা শাসক মুহাম্মদ সবুর খানের সভাপতিত্বে তাঁর দফতরে কমিটির বৈঠক হয়। সেখানে অনুষ্ঠানের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নবীনচন্দ্র সেন একসময় রানাঘাটের মহকুমা শাসক ছিলেন। সেই সময়ই, ১৮৯৪ সালে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দুই কবির সেই ঐতিহাসিক মিলনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।

প্রস্তুতি বৈঠকে গতকাল উপস্থিত ছিলেন মহকুমা শাসক মুহাম্মদ সবুর খান, ডেপুটি ম্যাজিস্ট্রেট জয়ন্ত দে, তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনুশ্রী গোস্বামী, সাংবাদিক শফিকুল ইসলাম, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়, বাচিক শিল্পী ইন্দ্রাণী ঘোষ, চন্দ্রজিৎ প্রামাণিক, সুব্রত গাঙ্গুলী, পার্থ কর, সমাজসেবী বলরাম সাহা-সহ বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *