“ক্ষুদিরাম সেবা সংঘ”এর উদ্যোগে আয়োজিত হল এক “কর্ম মেলার”

উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের মেদিয়া গ্রামের “ক্ষুদিরাম সেবা সংঘ” ৩০ আগষ্ট এক “কর্ম মেলা” র আয়োজন করেছিল। মেলায় রাজ্যের বিভিন্নপ্রান্তের ৫৬৭ জন বেকার যুবক যুবতী এসেছিলেন কাজের খোঁজে। ফ্লীপ কার্ড, মারুতি সুজুকি র মত প্রায় ১৩ টি কোম্পানি হাজির ছিলেন তাঁদের কর্মী নিয়োগের জন্য। দুই ২৪ পরগনা , কোলকাতা,হাওড়া সহ বিভিন্ন জেলার বেকার শিক্ষিত যুবক যুবতীরা এই কর্ম মেলাতে এসেছেন এ কথা জানালেন সংঘের সম্পাদক দীপঙ্কর ঘোষ।দেগঙ্গা, বসিরহাট, বাগদা, সহ কোলকাতা হাওড়া থেকে ও অনেক কর্মপ্রার্থী এসেছিলেন।

ইন্টার ভিউ র লাইনে দাড়িয়ে স্বপন বাবু র সাথে কথা বলে জানলাম তিনি বি টেক পাশ করেছেন। গড়িয়া থেকে এসেছেন।মারুতি সুজুকি কোম্পানি তে টেকনিক্যাল পদের জন্য প্রার্থী। এই পদে অনেক ITI প্রার্থী ও লাইনে আছে দেখলাম।”হাউস কিপিং, সিকিউরিটি গার্ড, কম্পিউটার অপারেটর, সেলস ম্যান, কম্পিউটার টিচার, প্যাকেজিং, হোটেল কর্মী, মাইক্রো ফাইন্যান্স এরকম নানা বিষয়ের কর্মী নিয়োগ এর জন্য বিভিন্ন কোম্পানি এসেছেন। সরাসরি তারা প্রার্থীদের সঙ্গে কথা বলে, দক্ষতা ইত্যাদি দেখে নিয়েই যোগ্যদের নিয়োগ পত্র দেবেন।

কোনোও রকম লুকোনো টাকা পয়সার বিষয় এখানে নেই ক্ষুদিরাম সংঘ শুধু প্রার্থীদের কর্মসংস্থানের সহায়তা করবেন।জানালেন সংঘ সদস্য সন্তু নন্দী ও সুমন দে। বাগদা থেকে এসেছেন গৃহবধূ সোমা সাহা, কম্পিউটার জানেন। ঘরে বসেই ডাটা এন্ট্রির কাজ করে উপার্জনের পথ খোঁজার জন্য এসেছেন। এই কর্মমেলার অন্যতম সংগঠক সুরজিৎ সমদ্দার জানালেন “কোনোও কোনোও কোম্পানি আগামী কাল থেকেই নির্বাচিত দের কাজে নিয়োগের কথা বলছেন। কেউ বা ৭ দিন সময় নিয়েছেন।সকলেই যে যোগ্য প্রার্থী তা তো নয়। অনেকেই আছেন যোগ্য, কিন্তু নিজেকে তুলে ধরতে পারেন না, ইন্টারভিউ দিতে ভয় পান।

এই মেলায় তাদের খুব উপকার হয়েছে।অভিজ্ঞতা হোয়েছে ইন্টারভিউ দেয়ার। আগামীতে আজকের অভিজ্ঞতা তার কাজে লাগবে। TECHCON INDIA, GODREJ, BARBEQUE NATION, FLIP CART,MARUTI SUJUKI, WORKMEN TECH SERV SOLUTION এর মত মোট ১৩টি কোম্পানি এখানে এসেছেন। ১৩ টি জায়গায় আলাদা আলাদা করে তাদের টেবিল। প্রার্থী রা তার পছন্দ ও যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কোম্পানির কাছে যাবেন।”কর্মমেলা” গোবরডাঙ্গা অঞ্চলে এই প্রথম।

সোশ্যাল মিডিয়া তেই আমরা প্রচার করেছিলাম।ইতিমধ্যেই মারুতি সুজুকি যেমন ৫৫ জনের মধ্যে ৯ জন কে নির্বাচিত করেছেন।২৫ থেকে ৩০ হাজার টাকা শুরুতেই।FLIP CART ৮১ জন কে, WORK MEN ৪৩ জনকে TECHON INDIA ৩১জন কে নির্বাচিত করেছেন। এরকম সব কোম্পানি তেই কিছু যুবক যুবতীদের কাজের সুযোগ হয়েছে এই কর্মমেলা থেকে, জানালেন অন্যতম সংগঠক তরুণ তন্ময় ঘোষাল। ছাত্রকল্যাণ বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক কমল কৃষ্ণ পাইক বলেন আমাদের স্কুলের বিভিন্ন ঘরে ইন্টারভিউ হোয়েছে।

স্কুলেই পানীয় জল, ওয়াশ রুমের ব্যবস্হা ছিল প্রার্থীদের জন্য।ক্ষুদিরাম সেবা সংঘের ২৫ জন স্বেচ্ছাসেবক এত কর্ম প্রার্থী দের যেভাবে সাহায্য করেছেন তা উল্লেখযোগ্য।এক কোম্পানির প্রতিনিধি জানালেন বেশিরভাগ প্রার্থীর লক্ষ্য করলাম নিজেদের আত্মবিশ্বাস কম। অযথা কথা বলতে ভয় পাচ্ছে। স্বাভাবিক ভাবেই সকলে কাজ পাবেন না তবে এ ধরনের মেলা তে প্রার্থীদের ইন্টারভিউ দেয়ার গ্রুমিং হবে যা আগামী দিনে কাজে লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *