সাড়ম্বরে অনুষ্ঠিত ঠাকুরনগর কলাভূমির রাখী বন্ধন উৎসব​

নীলোৎপল ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও রাখী বন্ধন উৎসবের আয়োজন করে সংস্কৃতির নগর ঠাকুরনগরের অন্যতম নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান কলাভূমির সদস্যগন।

গত ২৮ আগস্ট রাখী বন্ধন উৎসবের সকালে সংস্থার সদস্য-সদস্যা ও তাদের অভিভাবকগন কলাভূমি অঙ্গনে এসে সমবেত হন।​কলাভূমির কর্ণধার বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রশিক্ষক কৃষ্ণ বণিক আগত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

শিক্ষার্থীগন প্রথমে তাদের নৃত্যগুরু কৃষ্ণ বাবুর হাতে সম্প্রীতির রাখী পরিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। সমবেত নৃত্য-শিল্পীগন একে-অপরের হাতে সৌভ্রাতৃত্বের রাখী পরিয়ে দেয়। সেই সঙ্গে উপস্থিত অভিভাবিকাগনের হাতেও রাখী পরিয়ে শ্রদ্ধা জানায় সকলে।

অতঃপর পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য শিক্ষার্থীগন সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। কচি-কাঁচা শিক্ষার্থীগনের কলকাকলিতে রাখীবন্ধন উৎসব অঙ্গন মুখরিত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *