শিক্ষক দিবসে রানাঘাটে শিল্পীমহলের সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট : শিক্ষক দিবসকে ঘিরে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় রানাঘাট লালগোপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বসেছিল শ্রদ্ধা ও সংস্কৃতির আসর। ‘রানাঘাট শিল্পীমহল’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনার পাশাপাশি আবৃত্তি, কবিতা, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের বিশিষ্টজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামনাশীষ চট্টোপাধ্যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ সরকার, সুবীর ভৌমিক, ড. জয়ন্ত দেবনাথ ও ড. কুঞ্জবন বিশ্বাস। সংগঠনের সভাপতি উৎপল কুমার রায় এবং সহ-সভাপতি অশোক ঘোষও উপস্থিত ছিলেন।

এদিন অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত দত্ত, আশা নন্দী, তাপস সাহা ও চন্দন হাজরাকে সংবর্ধনা জানানো হয়। প্রধান বক্তা ছিলেন রবীন্দ্র গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়।

সাংস্কৃতিক পর্বে ইন্দ্রানী ঘোষ এবং মানস সরকারের আবৃত্তি, আগমনী কুণ্ডুর পরিচালনায় বাচিক সংস্থা ‘কিশলয়’-এর শিশু শিল্পীদের পরিবেশনা শ্রোতাদের প্রশংসা কুড়ায়। স্বরচিত কবিতা পাঠ করেন সোনালী চৌধুরী। কবিতা পাঠ করেন অনির্বাণ কুণ্ডুও। সংগীত পরিবেশন করেন শিল্পীমহলের শিল্পীরা।

প্রথমা প্রধানের নৃত্যের পাশাপাশি ‘নৃত্যাঞ্জলি’‘নৃত্যায়ন ডান্স গ্রুপ’-এর পরিবেশনায় শিক্ষক সমাজকে জানানো হয় শ্রদ্ধার্ঘ্য।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সম্পাদক সুবোধ দেবনাথ। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষিকা দেবস্মিতা প্রামাণিক, শিক্ষক সুজয় চক্রবর্তী, নাট্যকর্মী প্রদীপ কুমার দে এবং সংগীতশিল্পী সুভাষ হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *