নীরেশ ভৌমিক : ১৪ সেপ্টেম্বর মছলন্দপুর ইমন মাইম সেন্টার ও গোবরডাঙা নাবিক নাট্যম এর যৌথ পরিচালনায় মছলন্দপুর ভূদেব স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় হয়ে গেল একটি মূকাভিনয় ও নাট্য কর্মশালা।

মূকাভিনয় ও নাট্যচর্চার বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। শরীরী ভাষা, অঙ্গভঙ্গি, অভিব্যক্তি, মঞ্চ উপস্থাপনা এবং অভিনয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই কর্মশালায়।

কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন ইমনের পরিচালক ধীরাজ হাওলাদার ও নাবিক নাট্যম এর পরিচালক জীবন অধিকারী। তাঁদের অভিজ্ঞতা ও নির্দেশনায় অংশগ্রহণকারীরা নাট্য ও মূকাভিনয়ের নানান দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় আদর্শ ব্যক্তিত্ব গঠনের তাগিদেবাপড়াশুনার পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছেন বিদ্যালয়ের শিক্ষিকারা।

এরকম কর্মশালা আরও আয়োজন করা হবে বলে এদিন বিদ্যালয়ের তরফ থেকে ঘোষণা করা হয়। প্রশিক্ষক ধীরাজ হাওলাদার বলেন”নাটক ও মূকাভিনয়কে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, মানুষের ভাবপ্রকাশ ও সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ শিল্পমাধ্যম হিসেবেও তুলে ধরাই আমাদের প্রয়াস”।




















Leave a Reply