গোবরডাঙার শিল্পায়ন স্টুডিও থিয়েটারে এক সন্ধ্যায় দুটি নাটক

নীরেশ ভৌমিক : নাটকের শহর গোবরডাঙার ঐতিহ্যবাহী শিল্পায়ন স্টুডিও থিয়েটার হলে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হলো দুটি নাটক।

পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি ও তথ্য-সংস্কৃতি বিভাগের অর্থানুকূল্যে বসিরহাট-এর সাত্বিক নাট্যদলের ব্যবস্থাপনায় এদিন দুটি নাটক মঞ্চস্থ হয়।

​নাট্যানুষ্ঠানের শুরুতে এক আলোচনা চক্রে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আশিস চ্যাটার্জী নাট্য প্রযোজনাকে সার্থক করে তুলতে মঞ্চের পেছন থেকে যে সব কলাকুশলী নীরবে-নিভৃতে কাজ করে থাকেন,

ব্যাক স্টেজের সেই সমস্ত কুশীলবগণের অবদান তুলে ধরে মনোজ্ঞ বক্তব্য রাখেন। ​বসিরহাট সাত্বিক আয়োজিত এদিনের নাট্যোৎসবের শুরুতে বৃত্তান্ত নাট্য পরিবার প্রযোজিত প্রতাপ বন্দ্যোপাধ্যায়

নির্দেশিত সামাজিক নাটক ‘নিষিক্ত’ এবং কৃষ্ণনগর ‘থিয়াম’ প্রযোজিত ও সুমন গোস্বামী নির্দেশিত মঞ্চসফল নাটক ‘নানা রঙের দিন’ সমবেত দর্শক মণ্ডলীর প্রশংসা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *