মরণোত্তর দেহদাতার স্মরণসভা গাইঘাটার মধুসূদনকাঠি সমবায়ে

নীরেশ ভৌমিক : মরণোত্তর চক্ষু ও দেহদাতা আন্দোলনের অন্যতম সৈনিক ও সমাজকর্মী সদ্য প্রয়াত সুরেশ কুণ্ডুর স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হল গত ২৭ সেপ্টেম্বর অপরাহ্ণে।

প্রয়াতা কিরণবালা সরকার স্মৃতি মরণোত্তর চক্ষু ও দেহদান অঙ্গীকার সহায়তা কেন্দ্র, মছলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চ, গোবরডাঙা গবেষণা পরিষদ, পশ্চিমবঙ্গ রক্তদাতা সমিতি ও গোবরডাঙা রেনেসাঁস ইনস্টিটিউট এবং মধুসূদনকাঠি সমবায় সমিতি ও

ফার্মাস ক্লাবের সহযোগিতায় সমবায় সমিতির সভাকক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। মধুসূদনকাঠি সমবায় সমিতির সভাপতি ও প্রবীণ শিক্ষক ও সমাজকর্মী কালিপদ সরকারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায়

অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, ডঃ সুশীল বিশ্বাস, দীপক কুমার দাঁ, মনোজ কুমার পোদ্দার, বিশিষ্ট সমাজকর্মী শুভেন্দু মুখোপাধ্যায়, বর্ষিয়ান পবিত্র কুমার মুখোপাধ্যায়, কলকাতা ‘গণদর্পণ’-এর তপন কায়েত, বসিরহাটের মলয় মণ্ডল,

বিজ্ঞান সেবক ও শিক্ষক অরিন্দম দে প্রমুখ।বিশিষ্টজনেরা সকলেই তাঁদের বক্তব্যে মরণোত্তর দেহদান আন্দোলনের অন্যতম সৈনিক ও পরিবেশ ও যুক্তিবাদী আন্দোলনের আলোকবর্তিকা প্রয়াত

সুরেশ কুণ্ডুর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উপস্থিত সকলকে এই মহতী আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন মরণোত্তর দেহ ও চক্ষুদাতাদের পরিবারের সদস্যগণকে স্মারক উপহারে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

দেহ ও চক্ষুদাতাগণের পরিবারবর্গ মানুষজন উদ্যোক্তাদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করে শ্রমজীবী ডঃ তাপস সরকার ও শিক্ষক অর্ঘ্য সাহার পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের সঞ্চালক ডাঃ তাপস সরকার ও বিশিষ্ট সমাজকর্মী অর্ঘ্য সাহার সূচারু পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠানে বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *