নীরেশ ভৌমিক : দুর্গা পুজো ও শারদোৎসবের আনন্দকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে বিগত বছরগুলির মতো এবারও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করে গাইঘাটার সনাতনী মঞ্চের সদস্যরা।

গত ১৭ অক্টোবর মধ্যাহ্নে চাঁদপাড়ার ঢাকুরিয়া পল্লীবান্ধব সমাজমিলন কেন্দ্রে আয়োজিত বস্ত্র প্রদান অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, গাইঘাটার জয়েন্ট বি ডি ও কুশ সর্দার, ব্লক কর্মী মানস মুখার্জী ও মহাদেব খাঁ ছিলেন,

ভারতীয় মজদুর সংঘের ব্লক সভাপতি অনুরঞ্জন দাস, সমাজকর্মী বিনয় মজুমদার, তুলসী ঘোষ, শান্তনু রায়, বাপ্পা কর, শান্তনু চক্রবর্তী, নির্মল পাল, পার্থজিৎ সাহা, প্রাক্তন সৈনিক পরেশ চন্দ্র রায় প্রমুখ।

সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রের ‘বন্দেমাতরম’ সংগীতের মধ্য দিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও ভারত মাতার প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা হয়।

এলাকার দরিদ্র পরিবারের শতাধিক ছেলে-মেয়ের হাতে নতুন পোষাক তুলে দেওয়া হয়। নতুন জামা-প্যান্ট এবং সেই সঙ্গে ক্যাডবেরী-লজেন্স পেয়ে স্বভাবতই খুশি উপস্থিত শিশু ও বালক-বালিকারা।

সবশেষে উপস্থিত সকলের সমবেত কন্ঠে দ্বিজেন্দ্র লাল রায়ের লেখা ‘ধন-ধান্য-পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ – সংগীতের মধ্য দিয়ে সনাতনী মঞ্চ আয়োজিত এদিনের বস্ত্র বিতরণ – অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংগঠনের সদস্য-সদস্যাগনের আন্তরিক প্রয়াসে এদিনের বস্ত্র সমর্পণ অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।




















Leave a Reply