গাইঘাটা ব্লকের রামচন্দ্রপুর মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্রনাথ -মন্ডলের বিদায় অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : প্রায় ১৭ বছরের শিক্ষকতা জীবন থেকে চলতিমাসেই অবসর নিলেন গাইঘাটা পূর্বচক্রের রামচন্দ্রপুর মাঠপাড়া জুনিয়রবেসিক স্কুলের সহ-শিক্ষক রবীন্দ্র নাথ মন্ডল। গত ১৪ অক্টোবরবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের কচি-কাঁচা পড়ুয়া, সহকর্মী শিক্ষক-শিক্ষিকাগণ অশ্রু সজল নয়নে এবং নানাউপহারে তাঁদের প্রিয় সহ-কর্মী রবীনবাবুকে নানা উপহারে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করেন।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,গ্রাম শিক্ষা কমিটির সভাপতি শান্তিরঞ্জন সরকার, বিদ্যালয়েরঅবসর প্রাপ্ত শিক্ষক সন্তোষ কুমার চৌধুরী,প্রাক্তন শিক্ষিকা রাসমণি কাপাসী,অভিভাবক কৌশিক মন্ডল, ছিলেন স্থানীয় আশা ও আই.সি.ডি.এসকর্মীগণ। সকলেই প্রাক্তন সৈনিক ও শিক্ষক রবীনবাবুর নিষ্ঠা, কর্তব্য-পরায়ণতা ও মধুর ব্যবহার এর উল্লেখ করে তাঁর অবসর জীবনের সুখ-শান্তি ও সুস্থতা কামনা করেন। ছাত্র-ছাত্রী এবং বিদ্যালয়ের সনির্ভরগোষ্ঠীর সদস্যগণও তাঁদের প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক রবীনবাবুর হাতে নানাউপহার তুলে দিয়ে শ্রদ্ধা জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্ররায় আগত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্বেথেকে বছরখানেক একাই বিদ্যালয় পরিচালনা করেন স্থানীয় ঢাকুরিয়া গ্রামের বাসিন্দা রবীন বাবু। এদিন বিদ্যালয়ের ছোট-ছোট পড়ুয়ারা সংগীত, আবৃত্তি,নৃত্য এবং কথায়-কবিতায় তাঁদের প্রিয় ও শ্রদ্ধেয়শিক্ষক মহাশয়কে বিদায় অভিনন্দন জানান। বিদায়ী শিক্ষক রবীন বাবু তাঁর প্রিয়শিক্ষার্থীদের হাতে কিছু উপহার তুলে দিয়ে তাঁদের শুভেচ্ছা এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। সহ-শিক্ষক দীপঙ্কর মন্ডল ওপাপিয়া বিশ্বাসের সুচারু সঞ্চালনায় বিদায়ী শিক্ষক রবীনবাবুরএদিনের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমগ্র অনুষ্ঠান বেশ প্রানবন্তহয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *