নীরেশ ভৌমিক : প্রতি বছরগুলির মতো এবারও শ্যামাপূজা ও দীপাবলী মধ্য দিয়ে আয়োজিত বস্ত্রদান কর্মসূচীর সূচনা হয়।এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন গোবরডাঙা হিন্দু

মহা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক উমেশ অধিকারী, বর্ষীয়ান শিক্ষক ও সমাজকর্মী কালিপদ সরকার, পবিত্র মুখোপাধ্যায়, জয়দেব মুখোপাধ্যায়, প্রণব রায়, চন্দ্রশেখর রায়, ভাস্কর দাস,

বিধান রায়, শিক্ষিকা কস্তুরী চৌধুরী, সুমন মিস্ত্রি, সবিতা মজুমদার, মনোতোষ বিশ্বাস, শিক্ষক সমীর কিশোর নন্দী প্রমূখ।সংঘ প্রধান তারক ঘোষ ও দিলীপ দাস আগত সকল বিশিষ্টজনদের প্রস্ফুটিত গোলাপে বরন করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে উজ্জ্বল সংঘের সদস্যগণের বস্ত্রদানের এই মহতী ও মানবিক কর্মসূচীকে স্বাগত জানান। উদ্যোক্তারা এদিন এলাকার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষদের হাতে লুঙ্গি, ধুতি ও নতুন শাড়ি কাপড় তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

ক্লাব সদস্য সমরেশ ঘরামী, প্রিয়াঙ্কা মন্ডল, ডলি সরকার, মঞ্জু মিস্ত্রি, সন্ধ্যা বড়াল, শঙ্করী মন্ডল প্রমূখের আন্তরিক উদ্যোগে এবং অন্যতম সংগঠক সঞ্জয় মণ্ডলের সুচারু পরিচালনায় উজ্জ্বল সংঘ আয়োজিত এদিনের বস্ত্রদান কর্মসূচী সার্থকতা লাভ করে।




















Leave a Reply