নীরেশ ভৌমিক : ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা পরশ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন এর উদ্যোগে এবং ব্যবস্থাপনায় সম্প্রতি তিন দিনের এক সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়।

২৫ জন শিক্ষার্থী অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণ করে। কচি-কাঁচা শিক্ষার্থী’গণ মূকাভিনয় নাটক ছাড়াও সংগীত, আবৃত্তি, নৃত্য অনুশীলন করে।

স্থানীয় শাশ্বত মাইম একাডেমীর মহড়া কক্ষে অনুষ্ঠিত কর্মশালার শেষ দিনে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

কর্মশালাকে ঘিরে অংশগ্রহণকারী প্রশিক্ষকগণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ে।

কর্মশালায় সংস্থার কর্ণধার শাশ্বত বিশ্বাস ছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন অঞ্জনা বিশ্বাস, ঈশিতা মন্ডল ও মিঠু বিশ্বাস।



















Leave a Reply