ঠাকুরনগরে সাড়ম্বরে অনুষ্ঠিত প্রতিধ্বনির আগমনী সন্ধ্যা

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও দেবীপক্ষের সূচনায় আগমনী সন্ধ্যার আয়োজন করে ঠাকুরনগরের উল্লেখযোগ্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থা।

১০ অক্টোবর মহালয়ার পুণ্যদিনের সন্ধ্যায় প্রখ্যাত কবি বিনয় মজুমদারের বাসভবন প্রাঙ্গনের বিনয় সদন মঞ্চে অনুষ্ঠিত আগমনী সন্ধ্যার অনুষ্ঠানে সংস্থার শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগন উপস্থিত হন।

সংস্থার সভাপতি জয়দেব হালদার ও সম্পাদক পার্থপ্রতিম দাস আগত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। বিনয় সদন মঞ্চের সুসজ্জিত আলোকোজ্বল মঞ্চে প্রতিধ্বনির সদস্য ছোট-বড়

শিক্ষার্থীগণ একক ও সমবেত সংগীত ও নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করে।সবশেষে পরিবেশিত হয় নৃত্যনাট্য ‘মহিষাসুর মর্দিনী’। নৃত্যনাট্যটি সমবেত দর্শক ও শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করে।

প্রতিধ্বনির ছোট-বড় শিক্ষার্থীদের পরিবেশিত সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান উপস্থিত সকল সংস্কৃতিপ্রেমী মানুষজনের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।

নানা-অনুষ্ঠান ও হলভর্তি দর্শক সাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিধ্বনি আয়োজিত-এদিনের, আগমনী সন্ধ্যার অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *