নীরেশ ভৌমিক : গত ৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপন করে দত্তপুকুরের কবিতীর্থ সাহিত্য পত্রিকা গোষ্ঠী।

কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে কবিতীর্থ আয়োজিত সপ্তম বার্ষিক কবি প্রণাম ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি নীলাচল চট্টরাজ, ডঃ অরূপ সরকার,

ডঃ সীমা রায়, সোমা সেন, সংস্কৃতি প্রেমী অনিল চন্দ্র সিকদার ও শ্যামল অধিকারী প্রমুখ। উপস্থিত সকলে কবিগুরুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান।

কবিতীর্থের কর্ণধার বিশিষ্ট কবি ও নাট্যকার বরুন হালদার সংস্থা সম্পাদিকা অনিন্দিতা দত্ত রায় আগত সকলকে প্রস্ফুটিত লাল গোলাপে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ইতি হালদার। কবিতীর্থের সদস্য সংগীত শিল্পীগণের সমবেত কন্ঠের ‘থিম সঙ’ পরিবেশন এর মধ্য দিয়ে আয়োজিত কবি বন্দনা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের সূচনা হয়।

কবিগুরু জীবনাদর্শ তার প্রতিভা এবং কবির বিভিন্ন রচনার উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দেন ডঃ অনুপ সরকার, ও ডঃ সীমা রায় প্রমূখ। রবীন্দ্র কবিতা আবৃত্তি করে শোনান বর্ষীয়ান শ্যামল অধিকারী, সংগীত পরিবেশন করেন কমলিকা পাল,

শ্রুতি নাটক ও গীতি আলেখ্য ‘রবির আলোয়’ জীবন গীতি আলেখ্য পরিবেশন করেন কবি তীর্থের সদস্যগণ।কবিতীর্থের প্রাণপুরুষ বরুন বাবু জানান, তারা প্রতিবছর রবি ঠাকুর ও নজরুল ইসলামের জন্ম

ও প্রয়াণ দিবসে কবি বন্দনা ছাড়াও বছরভর ভাষা দিবস, বিশ্ব কবিতা দিবস, বৃক্ষরোপণ, রাখী বন্ধন ও শিশু দিবস উদযাপন করে থাকি। এদিনের কবি প্রণাম ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ছাড়াও সংস্থা পরিচালিত

আনন্দধারা শীর্ষক কবিতা ও গদ্য রচনায় সেরা চৈতালি দাস, সুবীর ঘোষ, কেতকী বসু, শুভ্রা ঘোষ, বন্দনা বিশ্বাস, সাধন রায়, সমর আচার্য, শুভব্রত ব্যানার্জী, শ্রাবন্তী মুখার্জীকে পুরস্কৃত করা হয়।

প্রখ্যাত সঙ্গীত শিল্পী দোলা পাল ও বিশিষ্ট আবৃত্তিকার পার্থ মণ্ডলের সূচরু সঞ্চালনায় কবিতীর্থ আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

















Leave a Reply