নীরেশ ভৌমিক : দুদিনের শিশু কিশোরদের নাট্য কর্মশালা অনুষ্ঠিত হলো ইছামতি নদীর অপর পারে কাটিয়াহাট ময়ুখ নাট্য সংস্থার আয়োজনে। গত ২৬ ও ২৮ জুন সকাল দশটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত এই ওয়ার্কশপের আয়োজন হয়। চারা গাছে বারি সিঞ্চন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসিরহাট মহকুমা নাট্য সমন্বয়ের সভাপতি অরবিন্দ সরকার ছাড়াও বিশিষ্ট নাট্য ব্যক্তিরা ।

এই নাট্য কর্মশালার সার্বিক সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য জনেরা । শুরুতে প্রশিক্ষণ দেন কাটিয়াহাট ময়ূখ নাট্য সংস্থার সভাপতি গৌতম মন্ডল। তারপর ছোট ছোট শিশু কিশোর দের মন জয় করে নেয় তার প্রশিক্ষণের মধ্য দিয়ে ইমন মাইম সেন্টার এর কর্ণধার ধীরাজ হাওলাদার। তারপর মধ্যাহ্ন বিরতি এবং আবার কর্মশালা শুরু এবার প্রশিক্ষণ দেন বসিরহাট নাট্য সৃজনীর কর্ণধার কমল কুমার পাল।

দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শুরু হয় সকাল ঠিক দশটায় শুরুতে প্রশিক্ষণ দেন বৃষ্টি দেব ও দিয়া দেব এরপর সাময়িক বিরতি এবার প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শিক্ষক ও গবেষক অভীক ভট্টাচার্য। ছাত্র-ছাত্রীরা খুবই আনন্দে তার শিক্ষা নেন। এরপর মধ্যাহ্নভোজন আবারও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন অভিক ভট্টাচার্য । সবশেষে কাটিয়াহাট ময়ূখ নাট্য সংস্থার নাট্যকর্মী শিশু নাট্য প্রশিক্ষক লালটু দাস প্রশিক্ষণ দেন।

সুর ,তাল, লয় ,ছন্দ অভিনয় , মুকাভিনয় ,নৃত্য , বাচিক অভিনয়, আঙ্গিক অভিনয় ,সাত্ত্বিক অভিনয় ,দেহের সঞ্চালনা, কল্পনা শক্তির বিকাশ, মঞ্চ ও থিয়েটারের খেলা ইত্যাদি বিষয় নিয়ে। কাটিয়াহাট এলাকার স্কুলের ছাত্র-ছাত্রী সহ বাদুড়িয়া কচিকাঞ্চন সব পেয়েছির আসরের ছাত্র ছাত্রীরা এই কর্মশালায় অংশ গ্রহণ করে। প্রশিক্ষকদের অভাবনীয় প্রশিক্ষণে দুদিনের নাট্য কর্মশালা প্রাণবন্ত হয়ে ওঠে।

ছাত্র ছাত্রীরা এবং অভিভাবক রা খুবই আনন্দিত ।নদীর এপারে এভাবে নাটকের কর্মশালা এর আগে হয়নি তাই সংগঠকরা খুবই আশাবাদী যে আগামী দিনে বহু নাট্যকর্মীরা নাটকের সঙ্গে যুক্ত হতে পারবে এই আশায়। সেটা নাটকের জন্য খুবই ভালো। আগামী দিনে নতুন প্রযোজনায় ছোট ছোট শিশু কিশোররা অংশ নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ।

তাদের নিয়ে ধারাবাহিকভাবে এই নাটকের কর্মকাণ্ড চলবে এবং নতুন প্রযোজনায় ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের নেওয়া হবে বলে জানান কাটিয়াহাট ময়ূখ নাট্য সংস্থার সম্পাদক লক্ষণ মন্ডল। এই কর্মশালার সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পীও নাট্যকর্মী পীযূষ কান্তি তরফদার ।



















Leave a Reply