নীরেশ ভৌমিক : গত ১৬ জুলাই রথযাত্রার পুন্যদিনে চাঁদপাড়ার অন্যতম অঙ্কন শিক্ষার প্রতিষ্ঠান ‘মনোতোষ আর্ট একাডেমীর’ ব্যবস্থাপনায় মহাসমারোহে অনুষ্ঠিত হল গীতাঞ্জলী পরিবার পরিচালিত সারা বাংলা অঙ্কনশ্রী রত্ন অন্বেষণ অঙ্কন প্রতিযোগিতা।

এদিন মধ্যাহ্নে চাঁদপাড়া বাণীবিদ্যাবীথি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় শ’দুয়েক প্রতিযোগী অংশ-গ্রহণ করে। প্রতিযোগীতায় শিশু শিক্ষার্থী থেকে শুরু করে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

অরণ্য সপ্তাহে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিযোগী শিক্ষার্থীগণ সবুজায়ন, স্বচ্ছ ও নির্মল পরিবেশ এবং রথযাত্রার চিত্র রঙ-পেন্সিল-তুলিতে ফুটিয়ে তোলে। গীতাঞ্জলী পরিবারের কয়েকজন সদস্য প্রতিযোগিতা পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী এবং উপস্থিত অভিভাবকগণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। বিশিষ্ট অঙ্কন প্রশিক্ষক মনোতোষ সরকার জানান, বর্তমানে বনগাঁ ও গাইঘাটা ব্লকের বিভিন্ন স্থানে তাঁর প্রশিক্ষণ কেন্দ্রে বিগত ২২ বছর ধরে তিনি প্রশিক্ষন দিয়ে চলেছেন। তাঁর ছাত্র-ছাত্রীদের অনেকেই এখন ছোটদের প্রশিক্ষন দিচ্ছে।

মনোযোগ সহকারে আঁকার প্রশিক্ষণ গ্রহণ এবং নিয়মিত চর্চার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। মনোতোষ বাবু আরও জানান, জেলা স্তরে সফল প্রতিযোগীগণ পরবর্তী রা স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। রাজ্যস্তরের বিজয়ীগণকে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে।

এছাড়া আজকের জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হবে বলে মনোতোষ বাবু আরও জানান।আয়োজিত অনুষ্ঠানে আগত সাংবাদিকগনকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন উদ্যোক্তারা।




















Leave a Reply