Reception,গোবরডাঙা সেবার সাহিত্য সভায় কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

নীরেশ ভৌমিক : জন্মমাসে প্রখ্যাত কবি, নাট্যকার ও সঙ্গীতকার দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে গত ২৫ জুলাই শুরু হয় গোবরডাঙা সেবা ফার্মাস সমিতি আয়োজিত ৮০ তম মাসিক সাহিত্য-সভা।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরূপ কুমার ঘোষ।বর্ষীয়ান সাহিত্যিক মুসাফির জনাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন প্রবীণ কবি অংশু মন্ডল,

বিশিষ্ট লেখক ও সাংবাদিক পাঁচুগোপাল হাজরা ও সঞ্চালক বিশিষ্ট কবি ও শিক্ষক সুবিদ আলি মোল্লা।ডি. এল. রায় এর জীবন, কর্ম এবং তাঁর সাহিত্য জীবনের উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দেন কবি মুসাফির জনাব।

সমিতির পক্ষে স্বাগত ভাষণে আয়োজিত সাহিত্য সভার গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দেন সমিতির প্রজেক্ট ডিরেক্টর সুব্রত মুখার্জী।

প্রখ্যাত কবি অংশু মন্ডলকে এদিন সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক ও মানপত্র সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

উপহার সামগ্রী কবি অংশু মন্ডলের হাতে তুলে দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান, সেবার অন্যতম সেবক অমিত নাথ,পম্পা মজুমদার, মনোরঞ্জন সিকদার ও পার্বতী নাথ প্রমুখ।

মানপত্র পাঠ করেন সুপর্ণা নাথ। এদিন সদ্য প্রয়াত বিশিষ্ট কবি দত্তপুকুরের ভোলানাথ রায়ের স্মরণে উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

কবি সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত-থেকে আসা কবি সাহিত্যিকগন স্বরচিত কবিতা ও অনুগল্প পাঠ করেন। সঙ্গীত পরিবেশন করেন বৈশাখী সাহা ও কুমকুম চৌধুরী।

শিশু শিল্পী সৌমিলি মুখার্জীর কণ্ঠে কবি নজরুলের কবিতা আবৃত্তি ও সুরশ্রী সাহার গাওয়া সঙ্গীত সমবেত সকলের প্রশংসা লাভ করে। সঞ্চালক সুবিদ আলি ও পাঁচুগোপাল হাজরার সুচারু পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *