চাঁদপাড়ায় হনুমানজীর হাতে রাখী পরালেন সবুজ সংঘের সভাপতি

নীরেশ ভৌমিক : বিগত বছরের মতো এবারও মহাসমারোহে রাখীবন্ধন উৎসব উদযাপন করে চাঁদপাড়ার ঢাকুরিয়া সবুজ সংঘের সদস্যগণ। এদিন সকালে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত রাখীবন্ধন উৎসবের সূচনায় ক্লাব সভাপতি রামশংকর রায়-ক্লাবগৃহ সংলগ্ন হনুমান মন্দিরে বজরংবলীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও হাতে রাখী পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সমাজকর্মী উত্তম লোধ, প্রদীপ ব্যানার্জী, গৌতম রায়, সন্তোষ বিশ্বাস প্রমুখ। ক্লাব সম্পাদক কমল সরকার সকলকে স্বাগত জানান।

বিশিষ্ট ব্যক্তিগণ তাঁদের বক্তব্যে রাখীবন্ধন উৎসবের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দেন।ক্লাবের সদস্য-সদস্যাগণ বিশিষ্টজনদের হাতে সৌভ্রাতৃত্বের রাখী পরিয়ে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে ক্লাব সম্মুখস্থ চাঁদপাড়া-ঠাকুরনগর সড়কে যাতায়াতকারী সকলের হাতে সম্প্রীতির রাখী পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সকলের হাতে লজেন্স ও চকোলেট তুলে দেওয়া হয়। বহু সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশ গ্রহণে সবুজ সংঘ আয়োজিত রাখীবন্ধন উৎসব বেশ জমে-জমাট হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *