কুড়ুলিয়া বাজারের রেশন দোকানে আকস্মিক পরিদর্শনে বিজেপির বাগদা ১ নম্বর মণ্ডল সভাপতি দিবাকর তরফদার

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা কতটা সুষ্ঠুভাবে পৌঁছাচ্ছে, তা সরেজমিনে খতিয়ে দেখতে বাগদার কুড়ুলিয়া বাজার এলাকার একটি রেশন দোকানে আকস্মিক পরিদর্শনে গেলেন বিজেপির বাগদা ১ নম্বর মণ্ডল সভাপতি দিবাকর তরফদার।

রেশন দোকানে উপভোক্তাদের ভিড় লক্ষ্য করেই তিনি সেখানে পৌঁছে রেশন ডিলারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি উপস্থিত সাধারণ উপভোক্তাদের কাছ থেকেও পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চান।

রেশন সামগ্রী বিতরণের নিয়ম, পরিষেবার মান এবং উপভোক্তাদের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজখবর নেন।উপস্থিত সাধারণ মানুষ জানিয়েছেন, রেশন ডিলারের পরিষেবা নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই। নির্ধারিত নিয়ম মেনেই রেশন সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে তাঁরা জানান।

উপভোক্তাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন দিবাকর তরফদার।তিনি বলেন, সাধারণ মানুষের প্রাপ্য সরকারি পরিষেবা যাতে স্বচ্ছ ও সঠিকভাবে তাঁদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করাই সকলের দায়িত্ব।

সেই লক্ষ্যেই সময়ে সময়ে বিভিন্ন পরিষেবা কেন্দ্র পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন।এদিনের এই আকস্মিক পরিদর্শনে রেশন দোকানের পরিষেবা নিয়ে সাধারণ মানুষের সন্তুষ্টির কথাই উঠে আসে, যা সংশ্লিষ্ট রেশন ডিলারের কাজের প্রতি উপভোক্তাদের আস্থারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *