নীরেশ ভৌমিক : গাইঘাটার ডেওপুল মিশন তপোবনে গত ২১ জুলাই গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু প্রণাম ও বৃক্ষচারা বিতরণ কর্মসূচী পালন করা হয়। ‘ঋষি ব্যাসদেবের জন্মতিথি উপলক্ষে গুরু পূর্ণিমায় গুরুপূজন এবং সেই সঙ্গে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনটির গুরুত্ব এবং মুনি ব্যাসদেব সম্পর্কে বিশদে বক্তব্য রাখেন মিশন তপোবনের সভাপতি ধর্মপ্রাণ সুভাষ মহন্ত ও অন্যতম ভক্ত দেবাশিস মণ্ডল।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন অন্যতম ভক্ত চন্ডী চক্রবর্তী, প্রণব পাল, শুভ্রা মজুমদার, শিক্ষক মনতোষ সরকার, পিন্টু সমাদ্দার, বিশিষ্ট কবি রাজু সরকার ও বিশ্বজিৎ চক্রবর্তী প্রমূখ।

ছিল মিশনের স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকগণ। সকলেই গুরু প্রণাম ও হোম যজ্ঞানুষ্ঠানে অংশ নিয়ে অগ্নিতে আহুতি দেন। মিশনের কর্ণধার শ্রী মহন্ত জানান, নেপাল সহ বিভিন্ন দেশে দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।

বহু স্থানে মহোৎসব উদযাপন হয়। উদ্যোক্তারা পুজো শেষে সকলের হাতে মহাপ্রসাদ তুলে দেন। পরিশেষে গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগত সকলের হাতে বিভিন্ন ফুল-ফল ও বৃক্ষের চারা তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এলাকার পরিবেশকে স্বচ্ছ ও নির্মল ও দূষণ মুক্ত করার লক্ষ্যে মিশন কর্তৃপক্ষের বৃক্ষচারা প্রদান কর্মসূচীকে সকলে সাধুবাদ জানান।

মিশনের সভাপতি সুভাষ মহন্তজী এক সাক্ষাৎকারে জানান, আগামী বৎসর মিশন অঙ্গণে দর্শনীয় শিবলিঙ্গ প্রতিষ্ঠা ও কয়েন মিউজিয়াম স্থাপন সহ নানা পরিকল্পনার বাস্তবায়ন করা হবে।





















Leave a Reply