নিউ লাইফ যোগা সেন্টারের ঐকান্তিক সহযোগিতায়, রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে, বিপুল উৎসাহ ও যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব যোগা দিবস

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : নিউ লাইফ যোগা সেন্টারের ঐকান্তিক সহযোগিতায়, রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে, বিপুল উৎসাহ ও যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব যোগা দিবস। গোবরডাঙ্গা ষষ্টি তলা অনুষ্ঠানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।

প্রায় ৫ শতাধিক ছেলেমেয়েরা এই যোগ দিবসে অংশ নেয়।অনুষ্ঠানে বিশিষ্টিদের মধ্যে উপস্থিত ছিলেন নিবেদিতা শিশু তীর্থের কর্ণধার শান্তনু দে, বিশিষ্ট সমাজসেবক আশীষ ব্যানার্জি, বিশিষ্ট যোগা শিক্ষিক নিউ লাইফ যোগা সেন্টারের কর্ণধার গনেশচন্দ্র পাল, সমাজসেবী পবিত্র বন্দ্যোপাধ্যায় সহ বহু মানুষ।

যোগা শিক্ষক অর্থাৎ নিউ লাইফ যোগা সেন্টারের কর্ণধার তথা জাতীয় যোগা কোচ গণেশ চন্দ্র পাল বলেন “স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ যোগাভ্যাস এর মধ্য দিয়ে মানুষ তার সুস্থতা বজায় রাখতে পারে। সকল মানুষের উচিত যোগাভ্যাস এর মধ্যে দিয়ে নিজেকে সুস্থ রাখা”।

রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষে বিশ্বনাথ ভট্টাচার্য বলেন “আজ নয়, ২০২১ সাল থেকে রবীন্দ্র নাট্য সংস্থা নিয়মিত ভাবে যোগা দিবস পালন করে চলেছে। শরীর সুস্থ না থাকলে থিয়েটার কেনো, কোনো কিছুই করা সম্ভব নয়।

তাই আসুন সকলে নিয়মিত যোগাভ্যাস করি এবং নিজেদের সুস্থ রাখি।” অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবক সম্মলিত ভাবে কুড়িটিরও বেশি যোগাভ্যাস করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *