নীরেশ ভৌমিক : বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থা গোবরডাঙার উদ্যোগে ২০ ও ২১ জুন যথাক্রমে দু’দিন ব্যাপী পালিত হয় “পশ্চিমবঙ্গ দিবস” এবং “বিশ্ব যোগ দিবস “। এছাড়াও ২১ জুন পালিত হয় “রবীন্দ্র নজরুল স্মরণ ” অনুষ্ঠানটি। সংস্থার নিজস্ব মহলা কক্ষ “দীননাথ সেন মঞ্চ” এ অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

মাল্যদান করেন সংস্থার বর্ষীয়ান সদস্য নিশীথ চক্রবর্তী মহাশয়। পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব নিয়ে উপস্থিত সকলের সামনে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত প্রদানের মাধ্যমে আলোচনা করেন সংস্থার বর্ষীয়ান সদস্য তাপস দাস ও জয়ন্ত মুখার্জী। ২১ জুন সকালে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সংস্থার সদস্যরা শান্তনু দাসের নেতৃত্বে যোগ ব্যায়াম প্রদর্শন করেন।

এরপর শুরু হয় “রবীন্দ্র নজরুল স্মরণ” অনুষ্ঠানটি। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যনাট্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দর পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের শেষে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের কাব্য সাহিত্যের গুরুত্ব নিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে সংস্থার কর্ণধার তাপস দাস তাঁর গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করেন তাপস দাস ও শান্তনু দাস।



















Leave a Reply