পাথর প্রতিমার গদামথুরা সমবায়ে ইফকোর কৃষক সভা

নীরেশ ভৌমিক : ১৪ মে ভারত বর্ষের প্রথম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কো অপারেটিভ সোসাইটি লিঃ (IFFCO) এর উদ্যোগে এক কৃষক সভা অনুষ্ঠিত হয় জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ ২৪ পরগনায়।

গদামথুরা মধ্যাঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কৃষক সভায় ব্লকের বিভিন্ন অঞ্চলের ৪৫ জন কৃষিজীবী মানুষ উপস্থিত হন। অনুষ্ঠিত সভায় ইফকোর বিশিষ্ট ক্ষেত্র প্রবন্ধক মিঃ রীতেশ ঝা ইফাকোর যুগান্তকারী আবিষ্কার

ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং এই সারের ব্যববারের পদ্ধতি সমবেত কৃষকদের সামনে তুলে ধরেন। সেই সঙ্গে ইফকোর উল্লেখযোগ্য সাগরিকা, বায়ো-ফার্টিলাইজার,

প্রাকৃতি পটাশ ইত্যাদি সার এবং সেই সঙ্গে বিভিন্ন কীটনাশক এর ব্যবহারের প্রযোজনীয়তা ও পদ্ধতি তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন। এদিনের কৃষক সভায় উপস্থিত কৃষিজীবী মানুষভজনের মধ্যে সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *