ক্যান্সার এর বিরুদ্ধে লড়া অপরাজেয়দের সংবর্ধনা বারাসতের নারায়ণাতে

নীরেশ ভৌমিক : মারণরোগ ক্যান্সারে আক্রান্ত বেশ কয়েকজন বারাসতের নারায়ণা হাসপাতালের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন, নতুন জীবন ফিরে পেয়েছেন। সেই সমস্ত অপরাজয় মানুষজনকে উত্তরীয় ও স্মারক উপহারে সংবর্ধনা জানাল নারায়ণা হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২৯ জুন হাসপাতালের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেসিলিটি ডিরেক্টর মিঃ শুভাশিষ ভট্টাচার্য্য, ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অগ্নিভ সরকার, ডাঃ মীনাক্ষী রায়, ডাঃ রাজশ্রী মুখার্জী, ডাঃ শৈবাল ব্যানার্জী প্রমুখ ক্যান্সার-বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ক্যান্সার জয় করা রোগীদের মধ্যে ছিলেন গৌতম পোদ্দার, মিতা দেবনাথ, তন্ময় দাস, রঞ্জিতা সাহা, কাজল রায়, শাহিদা বিবি, অঞ্জন বসু প্রমুখ। বিশেষজ্ঞ চিকিৎসকগণ ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার বিভিন্ন লক্ষণ ব্যক্ত করেন,

সেই সঙ্গে জানান রোগীকে সুস্থ করে তুলতে অঙ্কলজিস্ট,গাইনকলজিস্ট,ইউরোলজিস্ট ইত্যাদি বিভাগীয় বিশেষজ্ঞ চিকিৎসকগন একযোগে ঝাঁপিয়ে পড়েন। শুরুতেই এই রোগ ধরা পড়লে চিকিৎসায় সহজেই সুস্থ হয়ে উঠতে পারেন।

এরজন্য মনের জোর রাখতে হবে রোগীকে, মন থেকে ভয়কে দূর করতে হবে। রোগ ধরা পড়লে পরীক্ষা-নিরীক্ষা করে ঔষধ প্রয়োগ, কেমোথেরাপি এবং প্রয়োজনে সার্জারির মাধ্যমে রোগীকে রোগমুক্ত করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দক্ষিণ ভারতের ভেলোর ফেরত রোগীও এখানে এসে সুস্থ হয়েছেন বলে জনৈক রোগীর আত্মীয় জানালেন। উপস্থিত ক্যান্সার জয়ী রোগীরা জানান, এখানকার হাসপাতাল ও চিকিৎসা পরিষেবা এবং ডাক্তার বাবুদের আন্তরিক ব্যবহার প্রশংসার যোগ্য।

চিকিৎসা খরচও সাধ্যের মধ্যে বলে তাঁরা জানালেন।বিশিষ্ট চিকিৎসকগণ বলেন, “ক্যান্সারের বিরুদ্ধে লড়াই হাসপাতালের একটি গুরুতর সংকল্প এবং আমরা আনন্দিত যে আমাদের অক্লান্ত প্রচেষ্টায় ক্যান্সার আক্রান্ত রোগীদের মুখে হাসি ফুটিয়েছে।

বিগত ২৬ বছর যাবৎ লক্ষ লক্ষ রোগীদের সেবা করেই আস্থা অর্জন করতে পেরেছি। এভাবেই উৎকর্ষ ও রোগীদের উপযোগী চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে নারায়ণা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকগণ।

“পরিশেষে উপস্থিত চিকিৎসকগন ক্যান্সার জয়ীদের সাথে ছবিও তোলেন।বিশিষ্ট আধিকারিক ও স্বাস্থ্যসেবক বিপ্লব দে’র সুচারু পরিচালনায় নারায়ণা হেলথ আয়োজিত “অপরাজেয় শীর্ষক” এদিনের ক্যান্সার সারভাইভার মিট বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *