পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রাজ্যের সড়কপথের ক্রমবর্ধমান যানজট কমাতে এবার নদীপথকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সেই লক্ষ্যেই চালু হতে চলেছে আধুনিক ওয়াটার ট্যাক্সি পরিষেবা। এ প্রসঙ্গে মন্ত্রী অর্জুন সিং জানান, প্রাথমিক পর্যায়ে এই পরিষেবা দক্ষিণেশ্বর থেকে বেলুড় এবং মিলেনিয়াম পার্ক পর্যন্ত চালুর পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যতে যাত্রীদের চাহিদা অনুযায়ী আরও একাধিক রুট যুক্ত করা হবে।মন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন যাত্রীদের যাতায়াতের সময় কমবে, অন্যদিকে কলকাতা ও সংলগ্ন এলাকার সড়কপথের উপর চাপও অনেকটাই হ্রাস পাবে। পাশাপাশি গঙ্গা নদীপথে নিরাপদ, দ্রুত ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার নতুন দিগন্ত খুলবে।

রাজ্য সরকারের এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলপথভিত্তিক পরিবহন ব্যবস্থার সম্প্রসারণ ভবিষ্যতে নগর পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।






















Leave a Reply