নীরেশ ভৌমিক : গত ২৮ মে সন্ধ্যায় গোবরডাঙার গীতবীথি ভবনে সমবেত কণ্ঠের ভাবসংগীতের মধ্যদিয়ে শুরু হয় ‘আমাদের শ্যামাপ্রসাদ’ শীর্ষক এক আলোচনা সভা। সংস্কার ভারতী উত্তর ২৪ পরগনা জেলা শাখা আয়োজিত এদিনের আলোচনা সভায় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সংগঠনের সভানেত্রী শাস্বতী নাথ, বর্ষিয়ান সমাজকর্মী অনঙ্গ মোহন রায় ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের জেলা নেতৃত্ব সুকুমার নাথ সহ আরও অনেকে।

উপস্থিত সংঘের সেবিকাগন বিশিষ্টজনদের ফুল ও চন্দন তিলকে বরন করে নেন। দীপমন্ত্র পাঠের মধ্য দিয়ে ভারতমাতা ও ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রঞ্জন চক্রবর্তী।এদিনের ‘আমাদের শ্যামাপ্রসাদ ‘ শীর্ষক আলোচনা সভার সূচনায় শ্যামাপ্রসাদের জীবন, কর্ম, আদর্শ ও তাঁর দর্শনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সংস্কার ভারতীর জেলা সভাপতি শাস্বতী নাথ।

ছাত্র জীবনে ১৯৫১ সালে খাঁটুরা হাইস্কুলে প্রধান শিক্ষক মহাশয়গনের এক সম্মেলনে তৎকালীন সময়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সান্নিধ্য লাভের বিষয়ে আলোকপাত করে মনোজ্ঞ বক্তব্য রাখেন সেই সময়কার স্কুল পড়ুয়া বর্ষিয়ান অনঙ্গ মোহন রায়।

অবসর প্রাপ্ত শিক্ষক রাষ্ট্রবাদী সুকুমার বাবু তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গের স্রষ্টা একাধারে, শিক্ষাবিদ, রাজনীতিবিদ সমাজসেবি জাতীয় নেতা শ্যামাপ্রসাদের প্রয়ান দিবসের (২৩ জুন) আত্মবলিদান দিবস হিসেবে পালন করার আহ্বান জানান। ভারতীয় জনসংঘ পার্টির স্রষ্টা শ্যামাপ্রসাদ কখনোও দেশভাগ চান নি, দেশভাগ রুখতে আপ্রান চেষ্টা করেছেন।

দেশভাগের সময় তিনি হিন্দুদের রক্ষা করেন এবং হিন্দুদের জন্য হোমল্যান্ডের দাবি জানান। মাত্র ৩৩ বছর বয়সে শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। স্বাধীনতার পর তিনি কেন্দ্রীয় সরকারে শিল্পমন্ত্রী পদে আসীন হয়ে দেশের মার্বিক উন্নয়নে সামিল হন। তিনি ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা প্রনবানন্দজীর আশীর্বাদ ধন্য ছিলেন।

ফজলুল হক ও শ্যামাপ্রসাদের বিভিন্ন কার্যের প্রসংশা করেন। নেতাজী সুভাষের মতো শ্যামাপ্রসাদও রাজনৈতিক শহীদ হয়েছিলেন বলে শিক্ষক শ্রী নাথ মন্তব্য করেন। সমাজকর্মী রনজয় বিশ্বাস ও শ্যামাপ্রসাদের জীবন ও কর্মের উপর মূল্যবান বক্তব্য রাখেন।

তরুন সংগীত শিল্পী প্রিয়ম সরকারের কন্ঠে দেশাত্মবোধক সংগীত এবং বক্তাদের মনোজ্ঞ বক্তব্য সংস্কার ভারতী আয়োজিত এদিনের ‘আমাদের শ্যামাপ্রসাদ’ শীর্ষক আলোচনা সভাকে সার্থক করে তোলে।




















Uttam Saha
Excellent !!!