নীরেশ ভৌমিক : চাঁদপাড়া বাজার পার্শ্বস্থ গাইঘাটা মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির হলঘরে গত ২০ জুলাই অপরাহ্নে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম্ সংগীতের মধ্য-দিয়ে মহাসমারোহে শুরু হয় ভারতীয় জনতা পার্টির (BJP) বনগাঁ দক্ষিণ-৩ মণ্ডলের উদ্যোগে ও ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ শিবির।

অনুষ্ঠিত শিবিরে দলের বিশিষ্ট নেতৃত্ব ও প্রশিক্ষকগণের মধ্যে ছিলেন দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ, সম্পাদিকা দীপালি বিশ্বাস, দলীয় আহ্বায়ক প্রবীর রায়, জেলা নেতৃত্ব রত্নেশ্বর বিশ্বাস, মণ্ডল-৩ সভাপতি বিনয় দাস, প্রভারী সত্যেন দাস, যুব-সভাপতি তন্ময় বালা, শিক্ষক অপূর্ব লাল মজুমদার ও অভিজিৎ বিশ্বাস প্রমুখ।

শুরুতেই ভারত মাতা, ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে আয়োজিত প্রশিক্ষণ-শিবিরের সূচনা হয়।

দু’দিনের এই প্রশিক্ষণ শিবিরে মণ্ডলের বিভিন্ন গ্রাম থেকে শ’দুয়েক দলীয় নেতা কর্মীগণ উপস্থিত হন। প্রশিক্ষণার্থীদের মধ্যে যুব কর্মী ও মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

শিবিরে উপস্থিত প্রশিক্ষণার্থীদের দলের আদর্শ, দেশ ও এলাকার মানুষজনের সার্বিক কল্যাণে করণীয় কর্তব্য ও নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবদ্ধতা, সততা, মানব সেবায় সকলকে আত্মনিয়োগের আহ্বান জানানো হয়।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, আদর্শ ও ভাবধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণকে ঘিরে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।





















Leave a Reply