বন-মহোৎসব পালিত হল দত্তপুকুর ব্যায়াম মিতি ক্লাবে

নীরেশ ভৌমিক : প্রতিবছরের ন্যায় এ বছরও কবিতীর্থ সাহিত্য পত্রিকার তরফে বন মহোৎসব অনুষ্ঠান পালিত হয়েছে দত্তপুকুর ব্যায়াম মিতি ক্লাবে।

পত্রিকার সদস্যবৃন্দ, ক্লাবের কর্মকর্তা ও অতিথি বৃন্দের উপস্থিতিতে বৃক্ষরোপণ অনুষ্ঠান সূচনা হয় কবিতীর্থ সাহিত্য পত্রিকার প্রকাশিকা শ্রীমতি ইতি হালদারের সংগীতের মাধ্যমে।

তারপরে একে একে বক্তব্য, গান, কবিতা পরিবেশন করেন ডক্টর অনুপ সরকার, অনিন্দিতা দত্ত রায়, শ্যামল অধিকারী, টুকুন বড়ুয়া, সুব্রত দাস, নুপুর দাস, সোমা সেন, পার্থ মন্ডল, ও আরো অনেকে।

কবিতীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক বরুণ হালদার মহাশয় বৃক্ষের প্রয়োজনীয়তা শীর্ষক বক্তব্য রাখেন, তিনি সকলের প্রতি আহ্বান রাখেন “আসুন আমরা সকলে গাছ লাগাই আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দি”।

এরপর মঞ্চের অনুষ্ঠান সমাপ্ত করে সকলে মিলে গাছের চারা নিয়ে ক্লাবের মাঠে চারা গাছ বসানো কার্যক্রম পালন করে। তাছাড়া স্থানীয় দুটি ক্লাব, খেলার মাঠ ও দত্তপুকুর কালাচাঁদ মন্দির প্রাঙ্গনে কবিতীর্থ সাহিত্য পত্রিকার বৃক্ষ প্রেমী লোকজন বৃক্ষরোপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *