কাঠশিল্পীদের উন্নয়নে অনুষ্ঠিত হল এক সচেতনতা মূলক কর্মসূচি

নীরেশ ভৌমিক : কাঠশিল্পীদের উন্নয়নে সচেতনতামূলক কর্মসূচি, বার্ষিক সাধারণ সভা, ফলদ বৃক্ষ বিতরণ ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আজ গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির নিজস্ব ভবনে, POPI – গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির সহায়তায়

এবং NABARD অনুমোদিত OFPO – নির্ভর উডেন ফার্নিচার প্রডিউসার কোম্পানি লিমিটেড-এর উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির সফল আয়োজন করা হয়। দিনের সূচনায় ৫৫ জন কাঠশিল্পীকে নিয়ে একটি Awareness Programme অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে কোম্পানির ১৩০ জন আর্টিশানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ২০২৫–২৬ অর্থবর্ষের বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting)।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মণ চন্দ্র সরকার, ডি.ডি.এম., NABARD, উত্তর ২৪ পরগনা; দেবব্রত হরি, প্রাক্তন আধিকারিক, NABARD; সুপ্রিয় মাহাত, বি.ডি.এম.,

APEDA, কলকাতা; সলিল কুমার বিশ্বাস, শাখা প্রবন্ধক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বেড়গুম; শাশ্বত সরকার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, গোবরডাঙা; প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক পাঁচু গোপাল হাজরা ও সুদিন গোলদার; POPI – গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির সম্পাদক গোবিন্দ লাল মজুমদার,

সভাপতি হিমাদ্রী গোমস্তা, POPI Resource Person সুব্রত মুখার্জি, নির্ভর উডেন ফার্নিচার প্রডিউসার কোম্পানির CEO কৌশিক মিত্র এবং কোম্পানির সম্মানিত পরিচালকমণ্ডলী।অনুষ্ঠানের শুভ সূচনা হয় POPI-এর সম্পাদক গোবিন্দ লাল মজুমদার মহাশয়ের আন্তরিক ও অনুপ্রেরণামূলক উদ্বোধনী ভাষণের মাধ্যমে।

এরপর সচেতনতামূলক অধিবেশনে দেবব্রত হরি NABARD-সমর্থিত Producer Company-র সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা, এর সুফল এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিশদ আলোচনা করেন।

পরবর্তীতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কোম্পানির বিগত বছরের কার্যক্রম, আর্থিক অগ্রগতি, ব্যবসায়িক সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন কোম্পানির CEO কৌশিক মিত্র।

এরপর প্রধান অতিথি লক্ষ্মণ চন্দ্র সরকার, ডি.ডি.এম., NABARD, উত্তর ২৪ পরগনা, তাঁর মূল্যবান বক্তব্যে শিল্পীদের সংগঠিত উদ্যোগ, উৎপাদনের গুণগত মান বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং আত্মনির্ভরশীলতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সভার সমাপ্তি পর্বে উপস্থিত সদস্যদের হাতে কাঠশিল্পের কাজে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।

এরপর রোটারি ক্লাব অব আবহমান, কলকাতা-এর সহায়তায় এবং RCC গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতি-র পরিচালনায় ১০০ জন আর্টিশানের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা অতিথিবৃন্দের হাত দিয়ে বিতরণ করা হয়।

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিল্পীদের অতিরিক্ত আয়ের সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।দিনের শেষ পর্বে APEDA-র উদ্যোগে “Export Oriented Capacity Building Program”-এর ওপর একটি তথ্যবহুল আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।

এতে রপ্তানিমুখী উৎপাদন, আন্তর্জাতিক বাজারের চাহিদা, পণ্যের গুণমান, প্যাকেজিং এবং রপ্তানির সম্ভাবনা সম্পর্কে অংশগ্রহণকারী শিল্পীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

বহুমুখী এই কর্মসূচির মধ্য দিয়ে শিল্পীদের দক্ষতা বৃদ্ধি, সংগঠিত ব্যবসায়িক উন্নয়ন, পরিবেশ সচেতনতা এবং রপ্তানিমুখী সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়। অংশগ্রহণকারী শিল্পী ও অতিথিবৃন্দ এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *