পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রাজনীতির ময়দান কখনওই স্থির নয়—এখানে প্রতিটি রাউন্ড এক একটি নতুন অধ্যায়, প্রতিটি গণনা এক একটি নতুন শ্বাসরুদ্ধ নাটক! আর সেই নাটকই আজ বাস্তব হয়ে উঠল বনগাঁ মহকুমায়। গণনার টেবিলে কখনও সবুজের উত্থান, কখনও গেরুয়ার পাল্টা আঘাত—ঠিক যেন যুদ্ধক্ষেত্রের পতাকার রং বদল। কিন্তু শেষ দৃশ্যটা ছিল একটাই—বিজেপির সম্পূর্ণ আধিপত্য। বনগাঁ মহকুমার চারটি বিধানসভা আসনের মধ্যে চারটিতেই গেরুয়া পতাকা উড়ল। এক কথায়—মহকুমা জুড়ে রাজনৈতিক মানচিত্রে তৈরি হল বিজেপির এক অদম্য দুর্গ।
চার আসনেই বিজেপির জয়—পরাজয়ের ছায়ায় তৃণমূল—!!

বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা—এই চার কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা শেষ পর্যন্ত হেরে গেলেন বিজেপির কাছে। ৯৪ নং বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর পরাজিত করলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে।বনগাঁ দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যকে হারিয়ে জয়ী হলেন বিজেপির স্বপন মজুমদার।বনগাঁ উত্তর কেন্দ্রে তৃণমূলের বিশ্বজিৎ দাসকে হারিয়ে বিজেপির অশোক কীর্তনীয়া বিজয়ী। এবং গাইঘাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসকে হারিয়ে জয়ী হলেন বিজেপির সুব্রত ঠাকুর। এই ফলাফল শুধু জয়-পরাজয়ের অঙ্ক নয়—এ যেন জনতার রায়, জনতার গর্জন, জনতার নিঃশব্দ প্রতিশোধ।

বাগদার জয়—সবচেয়ে কঠিন, সবচেয়ে তাৎপর্যপূর্ণ,
তবে চার আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাগদা বিধানসভা কেন্দ্র। কারণ এখানকার লড়াই ছিল শুধুমাত্র বিরোধী দলের বিরুদ্ধে নয়—ছিল দলীয় অভ্যন্তরের বহু জটিল সমীকরণ, ছিল দলের বাইরের চাপ, ছিল স্থানীয় স্তরের নানা প্রতিদ্বন্দ্বিতা, নানা অসন্তোষের আগুন। তার মধ্যেও জয় এসেছে—এ যেন শুধুই ভোটের জয় নয়, যেন রাজনৈতিক ভাগ্য-লিখনের এক নির্মম অধ্যায়। স্থানীয় অভিজ্ঞ মহলের একাংশ মনে করছেন, সোমা ঠাকুরের জয় সম্ভব হয়েছে কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি এবং মানুষের কিছু অন্তরের দাবিকে সামনে আনার জন্য।

বাগদাবাসীর প্রাণের দাবি—বনগাঁ থেকে বাগদা রেললাইন :
নাম প্রকাশে অনিচ্ছুক বহু ভোটারের বক্তব্য, উন্নয়নমূলক কাজের পাশাপাশি যে একটি বিষয় বাগদার মানুষের হৃদয়ে সবচেয়ে বেশি দাগ কেটেছে তা হল—বনগাঁ থেকে বাগদা পর্যন্ত রেললাইন। এটা শুধু রেললাইন নয়—এটা বাগদার মানুষের কাছে স্বপ্নের সিঁড়ি, ভবিষ্যতের সেতু, জীবিকার দিগন্ত। ভোটারদের কথায়—“তৃণমূল সুযোগ পেয়েও এতদিন এই কাজ করেনি। এবার বিজেপি সরকার গঠন করেছে। তাই জমি অধিগ্রহণে আর বড় বাধা থাকবে না। এখন প্রশ্ন একটাই—বিজেপি কি করবে?”

দর্শনটা এখানেই—জনতা ক্ষমতা দেয় না, দেয় শর্ত :
বাগদার রাজনীতিতে আজ এক কঠিন দার্শনিক সত্য সামনে এসেছে—জনতা আর আবেগে ভোট দেয় না, জনতা এখন চুক্তিতে ভোট দেয়। এখন ভোট মানে ভক্তি নয়, ভোট মানে বিশ্বাস নয়—ভোট মানে শর্ত, ভোট মানে হিসাব, ভোট মানে ফলাফল।
বাগদার শিক্ষিত মহলের বক্তব্য আরও স্পষ্ট :—>
“যদি রেললাইন বাস্তবায়িত হয়, বিজেপির জায়গা বাগদায় পাকা হয়ে যাবে। আর যদি না হয়—তাহলে বিজেপির দশাও তৃণমূলের মতো হবে।”এই কথার ভিতরে লুকিয়ে আছে রাজনৈতিক জীবনের এক নির্মম সত্য—ক্ষমতা স্থায়ী নয়, কাজই স্থায়ী।

সবুজের পতন? না কি – অহংকারের শাস্তি?
এই ফলাফলকে অনেকেই বলছেন তৃণমূলের পতনের সূচনা। কারও মতে স্থানীয় নেতৃত্বের ব্যাক্তিস্বার্থ চরিতার্থে ইচ্ছাকৃত ভাবে এটা উন্নয়ন না হওয়ার শাস্তি।কারও মতে এটা মানুষের ক্ষোভের বিস্ফোরণ। আবার কেউ বলছেন—এটা তৃণমূলের “অহংকারের বিরুদ্ধে জনতার গণতান্ত্রিক বিদ্রোহ।” কারণ মানুষ যখন বারবার প্রতিশ্রুতি শুনে ক্লান্ত হয়, তখন মানুষ ভোট দেয় প্রতিবাদে। আর সেই প্রতিবাদই আজ চারটি কেন্দ্রে চারটি সিলমোহর হয়ে উঠেছে।
শেষ কথা : বাগদার রায় আসলে সতর্কবার্তা !!

বাগদার মানুষ ভোট শুধুমাত্র বিজেপিকে জয় দেয়নি—বাগদা বিজেপিকে দিয়েছে এক ভয়ানক দায়িত্ব। এই জয় আসলে ক্ষমতার মুকুট নয়, এই জয় হল জনতার দেওয়া এক কঠিন পরীক্ষার ‘প্রশ্নপত্র’। এখন বাগদার মানুষ অপেক্ষা করবে—রেললাইন হবে কি হবে না ? কারণ বাগদা আজ স্পষ্ট ভাষায় বলে দিয়েছে—> “আমরা কাউকে স্থায়ী করে দিই না, আমরা কাজকে স্থায়ী করি।” আজ বনগাঁ মহকুমা গেরুয়া—কিন্তু আগামী দিন কার, সেটা নির্ধারণ করবে একটাই বিষয়—প্রতিশ্রুতির বাস্তবায়ন। রাজনীতিতে জয় পাওয়া কঠিন, কিন্তু তার থেকেও কঠিন—জয় ধরে রাখা। আজ বনগাঁ মহকুমা গেরুয়াময়। কিন্তু আগামী দিনের রং ঠিক করবে একটাই প্রশ্ন—“বনগাঁ-বাগদা রেললাইন হবে তো?” আর যদি উত্তর আসে না…তাহলে আজকের বিজয় আগামীকাল হয়ে যাবে, “এক নির্মম রাজনৈতিক সমাধির নামফলক !!”


















Leave a Reply