শ্রীশ্রী নগেন্দ্র মঠে বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন

পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : গত ১ মে কলকাতার শ্রীশ্রী নগেন্দ্র মঠ ও নগেন্দ্র মিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বুদ্ধ পূর্ণিমা। দিনটি উপলক্ষে নিত্যপূজার পাশাপাশি অনুষ্ঠিত হয় সত্যনারায়ণের বিশেষ পূজা।

সন্ধ্যায় নিত্য প্রার্থনার সঙ্গে পরিবেশিত হয় পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ অর্থাৎ ভাদুড়ী মহাশয়ের রচিত ও সুরারোপিত পরমার্থসংগীত। এই সাংস্কৃতিক পর্বের পরিচালনায় ছিলেন মঠের আবাসিক ছাত্র শেখর মণ্ডল।

অনুষ্ঠানের শেষ পর্বে ভগবান বুদ্ধ স্মরণে স্মারক ধ্যান ও শাস্ত্রীয় আলোচনা অনুষ্ঠিত হয়। স্মারক ধ্যানের পরিচালনা ও ভগবান বুদ্ধ প্রসঙ্গে আলোচনায় ছিলেন পুরাণ গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়।

সমগ্র অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনায় ছিলেন ড. রবীন্দ্রনাথ কর, দেবাশিস বোস এবং সঞ্জয় ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *