শেষ হলো রবীন্দ্র নাট্য সংস্থার ইন্টার স্কুল থিয়েটার ওয়ার্কশপ

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ১৬ই মে, শেষ হলো রবীন্দ্র নাট্য সংস্থার ইন্টার স্কুল থিয়েটার ওয়ার্কশপ। গত ৯ মে থেকে শুরু হয়েছিল এই নাট্যকর্মশালা, ১২টি বিদ্যালয়ের ৩৫ জন ছাত্র ছাত্রী এই নাট্যকর্মশানে অংশ নিয়েছিল।

উদ্বোধনী দিনে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থা সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য, ছিলেন প্রদীপ ভট্টাচার্য্য, দেবব্রত মজুমদার প্রমুখ।

শেষ দিনে উপস্থিত ছিলেন নীরেশ ভৌমিক, পাঁচু গোপাল হাজরা, সুদিন গোলদার, আশিসকুমার ঘোষ, দেবাশীষ মন্ডল। এবারের নাট্যকর্মশালার কো-অর্ডিনেটর ছিলেন সৌরদীপ ব্যানার্জি।

এবারে নাট্য কর্মশালায় দুটি নাটক মঞ্চস্থ হয়। প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতা অবলম্বনে নাটক “বীরপুরুষ”। অন্যটি “অভাব” উপস্থিত দর্শকদের কাছে নাটকটি প্রশংসিত হয়।

ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান,রবীন্দ্র নৃত্যের ও আবৃত্তির মাধ্যমে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করে অঞ্জলি মৃধা, শ্রেয়সী মৃধা, দিয়া মিস্ত্রি, রাজ্যশ্রী দাস। আবৃত্তি করে আলোকবর্তিকা ভট্টাচার্য। অনুষ্ঠানের শেষে অংশ গ্রহণকরারী সকল ছাত্র ছাত্রীদের শংসা পত্র দেওয়া হয়।

এই কর্মকান্ডে যারা সহযোগিতা করেছেন প্রদীপ ভট্টাচার্য দেবব্রত মজুমদার, ঋতুপর্ণ মুখার্জী, শুভদীপ দাস, সাগ্নিক বিশ্বাস, দিয়া দাস, শ্রাবন্তীকা ঘোষ, সৃজিতা রক্ষিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *