গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমে রবীন্দ্র তিরোধান দিবস পালন

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও মর্যাদা সহকারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ২২শে শ্রাবণ মর্যাদা সহকারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করে গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

কবিগুরুর ৮৫ তম প্রয়াণ দিবসের সকালে আশ্রমের পড়ুয়াগণ বিশ্বকবির প্রতিকৃতি সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

আশ্রমের প্রতিষ্ঠাতা শিক্ষক শঙ্কর নাথের নেতৃত্বে শিক্ষার্থীবৃন্দ কবিগুরুর আবক্ষ মূর্তিতে ফুল-মালা অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং সেই সাথে কবিগুরু রচিত সংগীত, আবৃত্তি পরিবেশন করে গঙ্গা জলে গঙ্গা পুজোর মাধ্যমে কবিকে স্মরণ করেন এবং শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *