নীরেশ ভৌমিক : রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতবর্ষের ৮o তম স্বাধীনতা দিবস। সকাল ন’টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী মিহির লাল চক্রবর্তী

এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য এবং রবীন্দ্র নাট্য সংস্থার সকল শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে অঙ্কুশ দাস।

রবীন্দ্র নাট্য সংস্থার শিশু শিল্পী বৃন্দ আলোকবর্তিকা ভট্টাচার্য্য, আরাধ্যা হালদার, অঞ্জলি মৃধা, পূজা হালদার, শ্রেয়সী মৃধা, রাজশ্রী দাস, দিয়া মিস্ত্রি, নৃত্য পরিবেশন করে। আবৃত্তি পরিবেশন করে আলোকবর্তিকা ভট্টাচার্য, আহেলী সরকার, শুভ্রা সমাদ্দার।

গোবরডাঙ্গা নান্দনিক পরিবেশন করে গীতি আলেখ্য, পরিবেশন করে নয়ন সাহা, শর্মিষ্ঠা সাধুখাঁ সহ অন্যান্য শিল্পী বৃন্দ। সংগীত পরিবেশন করে মেঠো পথের শিল্পী বৃন্দ পরিচালনায় ইন্দ্রজিৎ নট্ট, সংগীত পরিবেশন করে মিতা নট্য অশ্রুকণা খাসকেল, মীনাক্ষী দাস, চন্দনা বিশ্বাস, ঝুনু গুড়িয়া, লব বিশ্বাস, বাসুদে ব দাস জীবন বিশ্বাস।

একক সংগীত পরিবেশন করে মমতা ঘোষ, আয়ুষ চ্যাটার্জী, সমগ্র অনুষ্ঠানটির তবলা পরিবেশন করেন ইন্দ্রজিৎ নাট্য। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রদীপ ভট্টাচার্য। পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য বলেন। আগামী প্রজন্মের কাছে দেশাত্মবোধে জাগিয়ে তুলতে দেশ মাতৃকাকে মর্যাদা দিতে এই হড় ঘর তেরেঙ্গা ও স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




















Leave a Reply