পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : গাইঘাটার মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপী এক নাট্যকর্মশালা অনুষ্ঠিত হয়। নাটকের শহর গোবরডাঙ্গার মৃদঙ্গম নাট্যদলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্মশালায় নাটক চর্চা ছাড়াও অংশগ্রহণকারী পড়ুয়াদের ধ্যান, যোগাসন, সংগীত, আবৃত্তি ও মুখাভিনয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।গত ১৯ আগস্ট কর্মশালার শেষ দিনে বিদ্যালয়ের হল ঘরে, আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগন। মৃদঙ্গম এর কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বরুন কর সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংস্থার অন্যতম অভিনেত্রী ও নৃত্যশিল্পী সৌমিতা দত্ত বণিক ও প্রধান শিক্ষক দেবাশিস ঘোষকে বরণ করে নেন। বিশিষ্ট জনেরা নাটক সহ সংস্কৃতি চর্চায় মৃদঙ্গম তথা নাট্যপরিচালক বরণবাবুর প্রয়াসকে সাধুবাদ জানান।
এদিন কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ কর্মশালায় প্রস্তুত দেশাত্মবোধক ‘স্বদেশ’ নাটকটি মঞ্চস্থ করেন। নাটকটির বিষয়বস্তু ও অনবদ্য অভিনয় হলভর্তি দর্শক ও শ্রোতৃমণ্ডলীর উচ্ছসিত প্রশংসা লাভ করে।
মৃদঙ্গম এর পক্ষ থেকে কুশীলবদের হাতে শংসাপত্র ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক দেবাশিস বাবু মৃদঙ্গম এর নাট্যপরিচালক বরুণ করের হাতে
শংসাপত্র এবং সেই সঙ্গে পুস্পস্তবক ও উত্তরীয় প্রদান করে অভিনন্দন জ্ঞাপন করেন। কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে কর্মশালাকে ঘিরে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।






















Leave a Reply